সোমবার, ০৬ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

প্রধানমন্ত্রীর সঙ্গে কেক কাটলেন শহীদ জিয়ার বডিগার্ড শহীদ নায়েক তাহেরের স্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে কেক কাটলেন শহীদ জিয়ার বডিগার্ড শহীদ নায়েক তাহেরের স্ত্রী
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কেক কাটায় অংশ নিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র বডিগার্ড দেবীদ্বারের বীর মুক্তিযোদ্ধা শহীদ নায়েক আবু তাহেরের স্ত্রী রওশন আরা আক্তার ও শহীদ নায়ের আবু তাহেরের | ছবি: সংগ্রিহীত

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কেক কাটায় অংশ নিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র বডিগার্ড দেবীদ্বারের বীর মুক্তিযোদ্ধা শহীদ নায়েক আবু তাহেরের স্ত্রী রওশনআরা আক্তার।

রবিবার (৫ জুলাই) ঢাকা পিজিআর সদর দপ্তরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শহীদ নায়েক আবু তাহেরের স্ত্রী রৌশন আরা আক্তারও কেক কাটায় অংশ নেন।

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তিন বাহিনীর প্রধান- সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং কমান্ডেন্ট প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট’র বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিকল আলম প্রমূখ।

উল্লেখ্য ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে আততায়ীর আক্রমণ হতে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল রহমানকে রক্ষা করার জন্য নায়েক আবু তাহের নিজেকে উৎসর্গ করেন। এই অসম সাহসী এবং কর্তব্যপরায়ণ গার্ডস সদস্য হিসেবে প্রতিবছর সেনাবাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রীত হন তার পরিবারের সদস্যরা। 

শহীদ নায়েক মোঃ আবু তাহের ১৯৫২ সালের ২৫ জানুয়ারি কুমিল্লা দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সাদির বক্স। তিনি ১৯৭০ সালের ০১ জুলাই পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে সেক্টর ২ এর অধীনে সক্রিয়ভাবে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এ একজন গর্বিত গার্ডস সদস্য হিসেবে যোগদান করেন। সাহসী ও কর্তব্যপরায়ণ এই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্য তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে আততায়ীর আক্রমণ হতে তৎকালীন রাষ্ট্রপতিকে রক্ষা করার জন্য তিনি নিজেকে উৎসর্গ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে শহীদ নায়েক আবু তাহেরকেও রাঙ্গুনিয়া কবরস্ত করা হয়। ঘটনার দু’দিন পর আবু তাহেরের লাশ কবর থেকে তুলে এনে নিজ গ্রামের বাড়ি বারেরা কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে কবর দেয়া হয়। 

শহীদ নায়েক আবু তাহের’র ২ পুত্র ও ১কণ‍্যা সন্তান রয়েছেন। তাদের মধ্যে মো. সেলিম রসুলী এনএসআই’র ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত, অপর ছেলে মো. মাসুম রসুলী এনএসআইএর ফিল্ড অফিসার পদে কর্মরত এবং কণ‍্যা সেলিনা আক্তার গৃহিনী।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০৬ জুলাই ২০২৬


প্রধানমন্ত্রীর সঙ্গে কেক কাটলেন শহীদ জিয়ার বডিগার্ড শহীদ নায়েক তাহেরের স্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কেক কাটায় অংশ নিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র বডিগার্ড দেবীদ্বারের বীর মুক্তিযোদ্ধা শহীদ নায়েক আবু তাহেরের স্ত্রী রওশনআরা আক্তার।রবিবার (৫ জুলাই) ঢাকা পিজিআর সদর দপ্তরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শহীদ নায়েক আবু তাহেরের স্ত্রী রৌশন আরা আক্তারও কেক কাটায় অংশ নেন।প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তিন বাহিনীর প্রধান- সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং কমান্ডেন্ট প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট’র বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিকল আলম প্রমূখ।উল্লেখ্য ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে আততায়ীর আক্রমণ হতে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল রহমানকে রক্ষা করার জন্য নায়েক আবু তাহের নিজেকে উৎসর্গ করেন। এই অসম সাহসী এবং কর্তব্যপরায়ণ গার্ডস সদস্য হিসেবে প্রতিবছর সেনাবাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রীত হন তার পরিবারের সদস্যরা। শহীদ নায়েক মোঃ আবু তাহের ১৯৫২ সালের ২৫ জানুয়ারি কুমিল্লা দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সাদির বক্স। তিনি ১৯৭০ সালের ০১ জুলাই পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে সেক্টর ২ এর অধীনে সক্রিয়ভাবে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এ একজন গর্বিত গার্ডস সদস্য হিসেবে যোগদান করেন। সাহসী ও কর্তব্যপরায়ণ এই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্য তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে আততায়ীর আক্রমণ হতে তৎকালীন রাষ্ট্রপতিকে রক্ষা করার জন্য তিনি নিজেকে উৎসর্গ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে শহীদ নায়েক আবু তাহেরকেও রাঙ্গুনিয়া কবরস্ত করা হয়। ঘটনার দু’দিন পর আবু তাহেরের লাশ কবর থেকে তুলে এনে নিজ গ্রামের বাড়ি বারেরা কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে কবর দেয়া হয়। শহীদ নায়েক আবু তাহের’র ২ পুত্র ও ১কণ‍্যা সন্তান রয়েছেন। তাদের মধ্যে মো. সেলিম রসুলী এনএসআই’র ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত, অপর ছেলে মো. মাসুম রসুলী এনএসআইএর ফিল্ড অফিসার পদে কর্মরত এবং কণ‍্যা সেলিনা আক্তার গৃহিনী।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত