রোববার, ১১ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারেঃ মানিক এমপি

দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারেঃ মানিক এমপি
বক্তব্য দিচ্ছেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।

প্রত্যেকে যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব।  

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় হাইমচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার-এই চেতনা ধারণ করে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে

পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া জরুরি।

সংসদ সদস্য বলেন, পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতাদের মধ্যে সমন্বয় থাকতে হবে।

সরকারি বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে উৎসবের শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার এবং কমলাপুর দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধি শংকর ঘোষ।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলার ছয়টি দুর্গাপূজা মণ্ডপের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বিষয় : বিএনপি হিন্দু চাঁদপুর চাঁদপুর -৩

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ১১ অক্টোবর ২০২৬


দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারেঃ মানিক এমপি

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।প্রত্যেকে যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব।  শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় হাইমচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার-এই চেতনা ধারণ করে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবেপূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া জরুরি।সংসদ সদস্য বলেন, পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতাদের মধ্যে সমন্বয় থাকতে হবে।সরকারি বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে উৎসবের শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার এবং কমলাপুর দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধি শংকর ঘোষ।হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলার ছয়টি দুর্গাপূজা মণ্ডপের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত