সোমবার, ২৯ জুন ২০২৬
The Dhaka News Bangla

সিলেটে নতুন জেলা প্রশাসক মু: রেজা হাসান

সিলেটে নতুন জেলা প্রশাসক মু: রেজা হাসান
ছবি: সংগৃহীত

আজ ২৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মু: রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

তিনি এতদিন কুমিল্লার ডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: ইসমাইল হোসেন। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং নবনিযুক্ত ডিসি শীঘ্রই সিলেটে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।

একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিস রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। গত বছরের ১৮ আগস্ট (২০২৫) থেকে তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দেয়।

বিষয় : সিলেট জেলা প্রশাসক

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ২৯ জুন ২০২৬


সিলেটে নতুন জেলা প্রশাসক মু: রেজা হাসান

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image
আজ ২৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মু: রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এতদিন কুমিল্লার ডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: ইসমাইল হোসেন। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং নবনিযুক্ত ডিসি শীঘ্রই সিলেটে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিস রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। গত বছরের ১৮ আগস্ট (২০২৫) থেকে তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দেয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত