শনিবার, ২৭ জুন ২০২৬
The Dhaka News Bangla

মাদককে না বলুন, স্বাস্থ্য সচেতন হোন;-দৌড়ে বার্তা দিলেন আজমির হাসান

মাদককে না বলুন, স্বাস্থ্য সচেতন হোন;-দৌড়ে বার্তা দিলেন আজমির হাসান
তরুন রার্নাস আজমির হাসান | ছবিঃ আক্তার হোসেন

চাঁদপুর সরকারি কলেজ থেকে দৌড়ে হাইমচর, ২১ কিলোমিটার পাড়ি দিলেন তরুণ “আজমির হাসান

নিজের শারীরিক সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা এবং মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের হাইমচর উপজেলার তরুণ আজমির হাসান।

শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ গেট থেকে দৌড় শুরু করে সকাল ৭টা ৩০ মিনিটে হাইমচর উপজেলা সদর আলগী বাজারস্থ উপজেলা পরিষদ চত্বরে পৌঁছান তিনি। প্রায় ২ ঘণ্টা ১০ মিনিটে তিনি টানা ২১ কিলোমিটার পথ অতিক্রম করেন।

আজমির হাসান জানান, তিনি এর আগে কয়েকটি হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন। এছাড়া চাঁদপুরের কয়েকটি রান কমিউনিটির সঙ্গে যুক্ত থেকে নিয়মিত অনুশীলন করে আসছেন।

সম্প্রতি তিনি চাঁদপুর সরকারি কলেজ থেকে মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষা সম্পন্ন করেছেন। গতকাল মৌখিক (ভাইভা) পরীক্ষাও শেষ হয়েছে বলে জানান তিনি।

দৌড় শেষে আজমির হাসান বলেন, "শরীর সুস্থ রাখতে এবং মাদক থেকে দূরে থাকতে দৌড়ের বিকল্প নেই। বর্তমানে মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। আমি মনে করি, যারা নিয়মিত দৌড়ান তারা ফজরের নামাজের পর নিজের স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি আশপাশের মানুষকেও স্বাস্থ্য সচেতন করতে পারেন। আসুন, মাদককে দূরে রাখি, স্বাস্থ্য সচেতন হই।"

তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। অনেকেই মনে করছেন, তরুণদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে এবং মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে আজমির হাসানের এ ধরনের উদ্যোগ অনুকরণীয় হতে পারে।

বিষয় : মা দিবস স্বাস্থ্য চাঁদপুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ২৭ জুন ২০২৬


মাদককে না বলুন, স্বাস্থ্য সচেতন হোন;-দৌড়ে বার্তা দিলেন আজমির হাসান

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image
চাঁদপুর সরকারি কলেজ থেকে দৌড়ে হাইমচর, ২১ কিলোমিটার পাড়ি দিলেন তরুণ “আজমির হাসান”নিজের শারীরিক সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা এবং মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের হাইমচর উপজেলার তরুণ আজমির হাসান।শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ গেট থেকে দৌড় শুরু করে সকাল ৭টা ৩০ মিনিটে হাইমচর উপজেলা সদর আলগী বাজারস্থ উপজেলা পরিষদ চত্বরে পৌঁছান তিনি। প্রায় ২ ঘণ্টা ১০ মিনিটে তিনি টানা ২১ কিলোমিটার পথ অতিক্রম করেন।আজমির হাসান জানান, তিনি এর আগে কয়েকটি হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন। এছাড়া চাঁদপুরের কয়েকটি রান কমিউনিটির সঙ্গে যুক্ত থেকে নিয়মিত অনুশীলন করে আসছেন।সম্প্রতি তিনি চাঁদপুর সরকারি কলেজ থেকে মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষা সম্পন্ন করেছেন। গতকাল মৌখিক (ভাইভা) পরীক্ষাও শেষ হয়েছে বলে জানান তিনি।দৌড় শেষে আজমির হাসান বলেন, "শরীর সুস্থ রাখতে এবং মাদক থেকে দূরে থাকতে দৌড়ের বিকল্প নেই। বর্তমানে মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। আমি মনে করি, যারা নিয়মিত দৌড়ান তারা ফজরের নামাজের পর নিজের স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি আশপাশের মানুষকেও স্বাস্থ্য সচেতন করতে পারেন। আসুন, মাদককে দূরে রাখি, স্বাস্থ্য সচেতন হই।"তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। অনেকেই মনে করছেন, তরুণদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে এবং মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে আজমির হাসানের এ ধরনের উদ্যোগ অনুকরণীয় হতে পারে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত