বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
The Dhaka News Bangla

আইডিইবি নির্বাচন ২০২৬-২০২৮: রাজশাহী অঞ্চল থেকে সহ-সভাপতি পদে সমর্থন চাইলেন প্রকৌশলী শাকিলুর রহমান শাকিল

আইডিইবি নির্বাচন ২০২৬-২০২৮: রাজশাহী অঞ্চল থেকে সহ-সভাপতি পদে সমর্থন চাইলেন প্রকৌশলী শাকিলুর রহমান শাকিল
সংগৃহীত

আসন্ন আইডিইবি (ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ) নির্বাচন ২০২৬-২০২৮ উপলক্ষে রাজশাহী অঞ্চল থেকে সহ-সভাপতি পদপ্রার্থী প্রকৌশলী মো. শাকিলুর রহমান শাকিল সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত মানোন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা এবং ন্যায্য অধিকার আদায়ে তিনি সবসময় সদস্যদের পাশে থেকে কাজ করে যাবেন। নির্বাচিত হলে আইডিইবিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করবেন।

প্রকৌশলী শাকিলুর রহমান শাকিল আরও জানান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে অর্জিত অভিজ্ঞতাকে তিনি আইডিইবির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজে লাগাতে চান।

তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সর্বজনীন আইডিইবির ‘হানিফ-ইমাম-মাঈনুর-মমিনুল’ প্যানেলকে বিজয়ী করা প্রয়োজন।

এ সময় তিনি রাজশাহী অঞ্চলসহ সারাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাছে দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন ।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


আইডিইবি নির্বাচন ২০২৬-২০২৮: রাজশাহী অঞ্চল থেকে সহ-সভাপতি পদে সমর্থন চাইলেন প্রকৌশলী শাকিলুর রহমান শাকিল

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image
আসন্ন আইডিইবি (ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ) নির্বাচন ২০২৬-২০২৮ উপলক্ষে রাজশাহী অঞ্চল থেকে সহ-সভাপতি পদপ্রার্থী প্রকৌশলী মো. শাকিলুর রহমান শাকিল সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দোয়া ও সমর্থন কামনা করেছেন।তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত মানোন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা এবং ন্যায্য অধিকার আদায়ে তিনি সবসময় সদস্যদের পাশে থেকে কাজ করে যাবেন। নির্বাচিত হলে আইডিইবিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করবেন।প্রকৌশলী শাকিলুর রহমান শাকিল আরও জানান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে অর্জিত অভিজ্ঞতাকে তিনি আইডিইবির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজে লাগাতে চান।তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সর্বজনীন আইডিইবির ‘হানিফ-ইমাম-মাঈনুর-মমিনুল’ প্যানেলকে বিজয়ী করা প্রয়োজন।এ সময় তিনি রাজশাহী অঞ্চলসহ সারাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাছে দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত