বুধবার, ২৪ জুন ২০২৬
The Dhaka News Bangla

দীর্ঘ তিন মাস পর প্রশাসনের হস্তক্ষেপে খুলে দেওয়া হলো চলাচলের একমাত্র রাস্তা

দীর্ঘ তিন মাস পর প্রশাসনের হস্তক্ষেপে খুলে দেওয়া হলো চলাচলের একমাত্র রাস্তা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ এলাকার ফজল বেপারী বাড়িতে দীর্ঘ তিন মাস ধরে বন্ধ থাকা চলাচলের একমাত্র রাস্তা প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় খুলে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ বাঁশ ও কাঁটাযুক্ত বেড়া দিয়ে দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে দেয়। ফলে কয়েকটি পরিবার কার্যত ঘরবন্দী হয়ে পড়ে এবং স্বাভাবিক যাতায়াত ব্যাহত হয়। এতে পরিবারগুলোকে চরম দুর্ভোগ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই পথটি বন্ধ করে দেওয়ায় বাড়িতে প্রবেশ ও বের হওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।

অন্যদিকে অভিযুক্ত পক্ষের সদস্য মাসুদ হোসেন, মমিন হোসেন, আলমগীর হোসেন রাজা, সোহেল এবং হান্নানের স্ত্রী লাসমিন আক্তার দাবি করেন, তাদের বিরুদ্ধে সুরমা বেগম বাদী হয়ে নিষেধাজ্ঞার মামলাসহ মোট সাতটি হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। তাদের অভিযোগ, জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও মিথ্যা ও বানোয়াট অভিযোগের মাধ্যমে তাদের জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এছাড়া তাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

তারা আরও জানান, এসব ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এবং নিজেদের জমিতে বেড়া দিতে বাধ্য হন। এ বিষয়ে তারা একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত পক্ষের ভাষ্য, উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শনে এলে তারা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বেড়া অপসারণ করেন এবং চলাচলের রাস্তা পুনরায় খুলে দেন।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এলেও জমি-সংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ২৪ জুন ২০২৬


দীর্ঘ তিন মাস পর প্রশাসনের হস্তক্ষেপে খুলে দেওয়া হলো চলাচলের একমাত্র রাস্তা

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ এলাকার ফজল বেপারী বাড়িতে দীর্ঘ তিন মাস ধরে বন্ধ থাকা চলাচলের একমাত্র রাস্তা প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় খুলে দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ বাঁশ ও কাঁটাযুক্ত বেড়া দিয়ে দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে দেয়। ফলে কয়েকটি পরিবার কার্যত ঘরবন্দী হয়ে পড়ে এবং স্বাভাবিক যাতায়াত ব্যাহত হয়। এতে পরিবারগুলোকে চরম দুর্ভোগ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই পথটি বন্ধ করে দেওয়ায় বাড়িতে প্রবেশ ও বের হওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।অন্যদিকে অভিযুক্ত পক্ষের সদস্য মাসুদ হোসেন, মমিন হোসেন, আলমগীর হোসেন রাজা, সোহেল এবং হান্নানের স্ত্রী লাসমিন আক্তার দাবি করেন, তাদের বিরুদ্ধে সুরমা বেগম বাদী হয়ে নিষেধাজ্ঞার মামলাসহ মোট সাতটি হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। তাদের অভিযোগ, জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও মিথ্যা ও বানোয়াট অভিযোগের মাধ্যমে তাদের জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এছাড়া তাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।তারা আরও জানান, এসব ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এবং নিজেদের জমিতে বেড়া দিতে বাধ্য হন। এ বিষয়ে তারা একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযুক্ত পক্ষের ভাষ্য, উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শনে এলে তারা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বেড়া অপসারণ করেন এবং চলাচলের রাস্তা পুনরায় খুলে দেন।এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এলেও জমি-সংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত