বুধবার, ২৪ জুন ২০২৬
The Dhaka News Bangla

নোয়াখালীতে প্রায় ছয় লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

নোয়াখালীতে প্রায় ছয় লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

নোয়াখালীর উপকূলীয় দুর্গম চরাঞ্চলসহ জেলাজুড়ে ৫ লাখ ৭৬ হাজার ৬৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নোয়াখালী সিভিল সার্জন সভাকক্ষে এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। 

‎নোয়াখালী সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার উদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এ কে এম আমিনুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জান্নাতুল নাঈম কেয়া, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুদ্দিন মোহাম্মদ চৌধুরী। সভায় জানানো হয়, আগামী ২৮ জুন নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। জেলার ৯টি উপজেলার ৯১টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় এ লক্ষ্যে দুই হাজার ২৭৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।

ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

‎এছাড়া উপকূলের দুর্গম চরাঞ্চলের শিশুদের ক্যাপসুল খাওয়াতেও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। এ সময় নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন সোহাগ, সাংবাদিক নাসির উদ্দিন বাদল, মেজবাউল হক মিঠু, আবু নাসের মঞ্জু, আমিরুল ইসলাম হারুন ও মাসুদ পারভেজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ২৪ জুন ২০২৬


নোয়াখালীতে প্রায় ছয় লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image
নোয়াখালীর উপকূলীয় দুর্গম চরাঞ্চলসহ জেলাজুড়ে ৫ লাখ ৭৬ হাজার ৬৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নোয়াখালী সিভিল সার্জন সভাকক্ষে এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।  ‎‎নোয়াখালী সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার উদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এ কে এম আমিনুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জান্নাতুল নাঈম কেয়া, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুদ্দিন মোহাম্মদ চৌধুরী। সভায় জানানো হয়, আগামী ২৮ জুন নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ‎সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। জেলার ৯টি উপজেলার ৯১টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় এ লক্ষ্যে দুই হাজার ২৭৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। ‎ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ‎এছাড়া উপকূলের দুর্গম চরাঞ্চলের শিশুদের ক্যাপসুল খাওয়াতেও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। এ সময় নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন সোহাগ, সাংবাদিক নাসির উদ্দিন বাদল, মেজবাউল হক মিঠু, আবু নাসের মঞ্জু, আমিরুল ইসলাম হারুন ও মাসুদ পারভেজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত