বুধবার, ২৪ জুন ২০২৬
The Dhaka News Bangla

প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে আজ রাতেই বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে আজ রাতেই বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিংয়ে চলমান রাষ্ট্রীয় সফরে যোগ দিতে আজ রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের সরকারি সফরে অংশ নিতে আজ রাত ১০টা ৩০ মিনিটে এয়ার চায়নার একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন তিনি। সফরকালে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভায় অংশ নেবেন তথ্যমন্ত্রী। এ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে, দুই দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে।

এ ছাড়া, চীনের আন্তর্জাতিক গণমাধ্যম ‘চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)’ এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সিনহুয়া নিউজ এজেন্সি’র সঙ্গে বাংলাদেশ-চীন গণমাধ্যম সহযোগিতা জোরদারে কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করবেন জহির উদ্দিন স্বপন। চীনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা এসব চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এ গুরুত্বপূর্ণ সফরে বেইজিংয়ে বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সরকারের আরও কয়েকজন প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তা অবস্থান করছেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের আগামী ২৬ জুন রাতে দেশে ফেরার কথা রয়েছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ২৪ জুন ২০২৬


প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে আজ রাতেই বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image
প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিংয়ে চলমান রাষ্ট্রীয় সফরে যোগ দিতে আজ রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের সরকারি সফরে অংশ নিতে আজ রাত ১০টা ৩০ মিনিটে এয়ার চায়নার একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন তিনি। সফরকালে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভায় অংশ নেবেন তথ্যমন্ত্রী। এ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে, দুই দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে।এ ছাড়া, চীনের আন্তর্জাতিক গণমাধ্যম ‘চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)’ এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সিনহুয়া নিউজ এজেন্সি’র সঙ্গে বাংলাদেশ-চীন গণমাধ্যম সহযোগিতা জোরদারে কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করবেন জহির উদ্দিন স্বপন। চীনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা এসব চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।প্রধানমন্ত্রীর এ গুরুত্বপূর্ণ সফরে বেইজিংয়ে বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সরকারের আরও কয়েকজন প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তা অবস্থান করছেন।তথ্য ও সম্প্রচারমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের আগামী ২৬ জুন রাতে দেশে ফেরার কথা রয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত