সোমবার, ২২ জুন ২০২৬
The Dhaka News Bangla

শিবির সভাপতি হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবদল নেতা মুকুল বহিষ্কার

শিবির সভাপতি হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবদল নেতা মুকুল বহিষ্কার
গাইবান্ধায় শিবির সভাপতি সাইফুল্লাহ হত্যাকারী যুবদল নেতা মুকুল । ছবি: সংগ্রহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন শিবির সভাপতি সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মুকুলকে সংগঠন থেকে বহিষ্কার করেছে গাইবান্ধা জেলা যুবদল।

দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং আলোচিত এ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা যুবদল।

জেলা যুবদলের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুলের বিরুদ্ধে শিবির নেতা সাইফুল্লাহ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী তাঁকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদল কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কার্যকলাপকে সমর্থন করে না।

উল্লেখ্য, রোববার (২১ জুন, ২০২৬) বোনারপাড়ায় সংঘটিত এক সংঘর্ষে ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ নিহত হন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম শুরু করে। হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের স্বার্থে বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।


বিষয় : হত্যাকাণ্ড ইসলামী ছাত্রশিবির যুবদল গাইবান্ধা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ২২ জুন ২০২৬


শিবির সভাপতি হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবদল নেতা মুকুল বহিষ্কার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন শিবির সভাপতি সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মুকুলকে সংগঠন থেকে বহিষ্কার করেছে গাইবান্ধা জেলা যুবদল।দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং আলোচিত এ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা যুবদল।জেলা যুবদলের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুলের বিরুদ্ধে শিবির নেতা সাইফুল্লাহ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী তাঁকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদল কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কার্যকলাপকে সমর্থন করে না।উল্লেখ্য, রোববার (২১ জুন, ২০২৬) বোনারপাড়ায় সংঘটিত এক সংঘর্ষে ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ নিহত হন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম শুরু করে। হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের স্বার্থে বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত