রোববার, ২১ জুন ২০২৬
The Dhaka News Bangla

কুমিল্লায় ছাত্রী অপহরণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক

কুমিল্লায় ছাত্রী অপহরণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর মহিলা আলীম মাদ্রাসার এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২০ জুন) চৌদ্দগ্রাম মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর মা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা ১৫ বছর বয়সী ওই শিক্ষার্থী গোপালনগর মহিলা আলীম মাদ্রাসায় অধ্যয়নরত। ছাত্রীর মায়ের দাবি, মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি মাদ্রাসার অন্য দুই শিক্ষক ফজলুল হক ও খায়েরুল ইসলামকে জানানো হলে অভিযুক্ত শিক্ষক ক্ষুব্ধ হয়ে মা-মেয়েকে বিভিন্নভাবে হুমকি দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীটি মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু বিকেল পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা জানতে পারেন, মাদ্রাসার সামনে থেকে শিক্ষক আলমগীর হোসেন জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় করে ওই শিক্ষার্থীকে নিয়ে গেছেন।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ২১ জুন ২০২৬


কুমিল্লায় ছাত্রী অপহরণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর মহিলা আলীম মাদ্রাসার এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২০ জুন) চৌদ্দগ্রাম মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর মা।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা ১৫ বছর বয়সী ওই শিক্ষার্থী গোপালনগর মহিলা আলীম মাদ্রাসায় অধ্যয়নরত। ছাত্রীর মায়ের দাবি, মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি মাদ্রাসার অন্য দুই শিক্ষক ফজলুল হক ও খায়েরুল ইসলামকে জানানো হলে অভিযুক্ত শিক্ষক ক্ষুব্ধ হয়ে মা-মেয়েকে বিভিন্নভাবে হুমকি দেন।অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীটি মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু বিকেল পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা জানতে পারেন, মাদ্রাসার সামনে থেকে শিক্ষক আলমগীর হোসেন জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় করে ওই শিক্ষার্থীকে নিয়ে গেছেন।চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত