রোববার, ২১ জুন ২০২৬
The Dhaka News Bangla

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপে ফিরছেন নেইমার

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপে ফিরছেন নেইমার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার। এমন সুখবর দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। 

আগামী ২৫ জুন, ২০২৬ ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।  ডান পায়ের মাংসপেশির ইনজুরির কারনে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ৩৪ বছর বয়সী নেইমার। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করার পর, হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয় পায় ব্রাজিল। 

হাইতির বিপক্ষে ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘আগামীকাল একা অনুশীলন করবেন নেইমার। সোমবার থেকে দলের বাকি সদস্যদের সঙ্গে অনুশীলন করবেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে।’

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের মাংসপেশিকে গ্রেড টু ইনজুরিতে পড়েন নেইমার। পায়ের ইনজুরি থাকা সত্বেও ব্রাজিলের ঘোষিত ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পান তিনি। ইনজুরি ও ফর্মহীনতার কারণে ২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি ব্রাজিলের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন তিনি। ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন নেইমার।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ২১ জুন ২০২৬


স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপে ফিরছেন নেইমার

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image
বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার। এমন সুখবর দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আগামী ২৫ জুন, ২০২৬ ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।  ডান পায়ের মাংসপেশির ইনজুরির কারনে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ৩৪ বছর বয়সী নেইমার। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করার পর, হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয় পায় ব্রাজিল। হাইতির বিপক্ষে ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘আগামীকাল একা অনুশীলন করবেন নেইমার। সোমবার থেকে দলের বাকি সদস্যদের সঙ্গে অনুশীলন করবেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে।’গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের মাংসপেশিকে গ্রেড টু ইনজুরিতে পড়েন নেইমার। পায়ের ইনজুরি থাকা সত্বেও ব্রাজিলের ঘোষিত ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পান তিনি। ইনজুরি ও ফর্মহীনতার কারণে ২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি ব্রাজিলের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন তিনি। ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন নেইমার।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত