'বিশ্বকাপ ফুটবল ২০২৬’-এর আমেজে ব্রাজিল সমর্থকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে স্টাডি হরিজন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্চশিক্ষায় বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক ব্রাজিল সমর্থক শিক্ষার্থীদের জন্য আজ থেকে কোনো ‘ফাইল ওপেনিং চার্জ’ দিতে হবে না।। এমনকি সেবাগ্রহীতাদের জন্য থাকছে ফ্রি চা ও কফির ব্যবস্থা।
রোববার (১৩ জুন) প্রতিষ্ঠানটি অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিতে এ অফার ঘোষণা করা হয়।
তবে আর্জেন্টিনা সমর্থকদের জন্যও বিশেষ শর্তে এ সুবিধা বহাল রেখেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর্জেন্টিনা সমর্থকরা চাইলে একই সুবিধা নিতে পারবেন, তবে আগে তাদের বলতে হবে ‘ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতেছে’।
ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ড ফাউন্ডার দিপালী প্রিয়াংকা বন্যা বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের ‘ডাইহার্ড ফ্যান’, সেই জায়গা থেকেই মূলত এমন সিদ্ধান্ত নেওয়া। তবে আর্জেন্টিনা ভক্তদেরও হতাশ করতে চাইনি। যার ফলে তাদের জন্যও বিশেষ শর্তে এ সুবিধা বহাল রাখা হয়েছে।’
প্রসঙ্গত, স্টাডি হরিজনের মাধ্যমে ইতোমধ্যে অস্ট্রেলিয়া, স্পেন, ডেনমার্ক, সুইডেন ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা নিচ্ছেন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।
বিষয় : ফিফা বিশ্বকাপ ২০২৬

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে