শনিবার, ২৩ মে ২০২৬
The Dhaka News Bangla

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত
র‍্যাপিড একশন ব্যাটালিয়ন | ফাইল ছবি

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাবের একজন সদস্য নিহত হয়েছেন। নিহত র‍্যাব সদস্যের নাম ইমন আচার্য।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, শুক্রবার (২২ মে) সকালে সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি থানা-সংলগ্ন তোপখানা এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযুক্তকে ধাওয়া করে। সে সময় ব্যক্তিগত প্রয়োজনে সাদা পোশাকে ওই এলাকায় অবস্থানরত র‍্যাব সদস্য ইমন আচার্য পরিস্থিতি অনুধাবন করে স্বেচ্ছায় ছিনতাইকারীকে আটকের চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় ইমন আচার্যকে দ্রুত সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ বেলা দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

বিষয় : নিহত

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ২৩ মে ২০২৬


সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাবের একজন সদস্য নিহত হয়েছেন। নিহত র‍্যাব সদস্যের নাম ইমন আচার্য।র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, শুক্রবার (২২ মে) সকালে সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি থানা-সংলগ্ন তোপখানা এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযুক্তকে ধাওয়া করে। সে সময় ব্যক্তিগত প্রয়োজনে সাদা পোশাকে ওই এলাকায় অবস্থানরত র‍্যাব সদস্য ইমন আচার্য পরিস্থিতি অনুধাবন করে স্বেচ্ছায় ছিনতাইকারীকে আটকের চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে।গুরুতর আহত অবস্থায় ইমন আচার্যকে দ্রুত সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ বেলা দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত