শনিবার, ২৩ মে ২০২৬
The Dhaka News Bangla

সিলেটে রেললাইনে নারীর মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই

সিলেটে রেললাইনে নারীর মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
The Dhaka News

সিলেটের দক্ষিণ সুরমায় রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারাইচক এলাকায় মরদেহটি পাওয়া যায়।

স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে পুলিশ। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দলও ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর হলেও এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের ভাষ্যমতে, ওই নারী ভবঘুরে জীবনযাপন করতেন। প্রাথমিক ধারণা, ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি দুর্ঘটনা, নাকি এর পেছনে ভিন্ন কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের ময়নাতদন্ত করা হবে এবং নিহতের পরিচয় উদ্ঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ২৩ মে ২০২৬


সিলেটে রেললাইনে নারীর মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image
সিলেটের দক্ষিণ সুরমায় রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারাইচক এলাকায় মরদেহটি পাওয়া যায়।স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে পুলিশ। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দলও ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর হলেও এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।স্থানীয়দের ভাষ্যমতে, ওই নারী ভবঘুরে জীবনযাপন করতেন। প্রাথমিক ধারণা, ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি দুর্ঘটনা, নাকি এর পেছনে ভিন্ন কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের ময়নাতদন্ত করা হবে এবং নিহতের পরিচয় উদ্ঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত