সোমবার, ১৮ মে ২০২৬
The Dhaka News Bangla

চৌদ্দগ্রাম সরকারি কলেজে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম সরকারি কলেজে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চৌদ্দগ্রাম সরকারি কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “স্বপ্ন জয়ের পথে: দক্ষ ক্যারিয়ার ও আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে” শীর্ষক ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬। এতে শিক্ষার্থী ও তরুণদের মাঝে ক্যারিয়ার সচেতনতা, নৈতিকতা এবং দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হতে হলে একজন শিক্ষার্থীকে শুধু একাডেমিক শিক্ষায় নয়, দক্ষতা, সততা ও আদর্শিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। তিনি তরুণদের সময়ের সঠিক ব্যবহার, আত্মউন্নয়ন এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি আব্দুল মোহাইমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্যারিয়ার গঠনের পাশাপাশি একজন ভালো মানুষ হওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান বক্তা ব্যারিস্টার আল মামুন রাসেল তার বক্তব্যে উচ্চশিক্ষা, আইন পেশা, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন এবং বাস্তব জীবনে সফল হওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম, ধৈর্য ও নৈতিকতার বিকল্প নেই।

এছাড়া বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম চৌধুরী এবং সাহাব উদ্দিন। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আত্মগঠন, সামাজিক দায়িত্ববোধ এবং ইতিবাচক নেতৃত্বের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন,

আমরা প্রায়ই শুনি ছাত্রশিবির গুপ্ত সংগঠন বা তারা মানুষের ক্ষতি করে। কিন্তু আজকের এই প্রোগ্রামে এসে আমরা সবকিছু প্রকাশ্যভাবে দেখেছি। এখানে শিক্ষার্থীদের ক্যারিয়ার, নৈতিকতা ও ভবিষ্যৎ গঠনের বিষয়েই আলোচনা হয়েছে। আমরা চাই ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের জন্য এমন ইতিবাচক আয়োজন করুক।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ১৮ মে ২০২৬


চৌদ্দগ্রাম সরকারি কলেজে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চৌদ্দগ্রাম সরকারি কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “স্বপ্ন জয়ের পথে: দক্ষ ক্যারিয়ার ও আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে” শীর্ষক ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬। এতে শিক্ষার্থী ও তরুণদের মাঝে ক্যারিয়ার সচেতনতা, নৈতিকতা এবং দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হতে হলে একজন শিক্ষার্থীকে শুধু একাডেমিক শিক্ষায় নয়, দক্ষতা, সততা ও আদর্শিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। তিনি তরুণদের সময়ের সঠিক ব্যবহার, আত্মউন্নয়ন এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।বিশেষ অতিথি আব্দুল মোহাইমিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্যারিয়ার গঠনের পাশাপাশি একজন ভালো মানুষ হওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।প্রধান বক্তা ব্যারিস্টার আল মামুন রাসেল তার বক্তব্যে উচ্চশিক্ষা, আইন পেশা, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন এবং বাস্তব জীবনে সফল হওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম, ধৈর্য ও নৈতিকতার বিকল্প নেই।এছাড়া বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম চৌধুরী এবং সাহাব উদ্দিন। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আত্মগঠন, সামাজিক দায়িত্ববোধ এবং ইতিবাচক নেতৃত্বের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন,আমরা প্রায়ই শুনি ছাত্রশিবির গুপ্ত সংগঠন বা তারা মানুষের ক্ষতি করে। কিন্তু আজকের এই প্রোগ্রামে এসে আমরা সবকিছু প্রকাশ্যভাবে দেখেছি। এখানে শিক্ষার্থীদের ক্যারিয়ার, নৈতিকতা ও ভবিষ্যৎ গঠনের বিষয়েই আলোচনা হয়েছে। আমরা চাই ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের জন্য এমন ইতিবাচক আয়োজন করুক।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত