শুক্রবার, ১৫ মে ২০২৬
The Dhaka News Bangla

আমরাও একটা কার্ড ছাড়তে চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

আমরাও একটা কার্ড ছাড়তে চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

জনগণের জন্য সরকারের চালু করা বিভিন্ন কার্ডের বিপরীতে নতুন একটি কার্ড ছাড়ার ইচ্ছা পোষণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, অনেক কার্ড বাজারে এসেছে। আমরাও একটা কার্ড ছাড়তে চাই; সেটা হলো লাল কার্ড।

রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষকের সংকট নিরসনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সরকারের বিভিন্ন কার্ডের প্রসঙ্গ টেনে এই এনসিপি নেতা বলেন, "শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না; কৃষক তাতে সুবিধা পাচ্ছে কি না, তা খতিয়ে দেখতে হবে।‌" 

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, অনেক কার্ড বাজারে এসেছে। আমরাও একটা কার্ড ছাড়তে চাই, সেটা হলো লাল কার্ড। সরকারের সব কার্ড যখন ব্যর্থ হয়ে যাবে, আমরা তখন সেই কার্ড দেখাব।

পশ্চিমবঙ্গের নতুন সরকার বাংলাদেশের সীমান্তে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চায় অভিযোগ করে তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের নতুন সরকার আমাদের সঙ্গে সীমান্তে একটা দাঙ্গা লাগাতে চায়। আমরা কোনো দাঙ্গা লাগাতে দেব না।

পশ্চিমবঙ্গের নতুন সরকারের উসকানিতে বাংলাদেশের বর্তমান সরকারকে সতর্ক থাকারও আহ্বান জানান এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিষয় : এনসিপি নাসীরুদ্দীন পাটওয়ারী লাল কার্ড

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১৫ মে ২০২৬


আমরাও একটা কার্ড ছাড়তে চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
জনগণের জন্য সরকারের চালু করা বিভিন্ন কার্ডের বিপরীতে নতুন একটি কার্ড ছাড়ার ইচ্ছা পোষণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, অনেক কার্ড বাজারে এসেছে। আমরাও একটা কার্ড ছাড়তে চাই; সেটা হলো লাল কার্ড।রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষকের সংকট নিরসনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।সরকারের বিভিন্ন কার্ডের প্রসঙ্গ টেনে এই এনসিপি নেতা বলেন, "শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না; কৃষক তাতে সুবিধা পাচ্ছে কি না, তা খতিয়ে দেখতে হবে।‌" নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, অনেক কার্ড বাজারে এসেছে। আমরাও একটা কার্ড ছাড়তে চাই, সেটা হলো লাল কার্ড। সরকারের সব কার্ড যখন ব্যর্থ হয়ে যাবে, আমরা তখন সেই কার্ড দেখাব।পশ্চিমবঙ্গের নতুন সরকার বাংলাদেশের সীমান্তে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চায় অভিযোগ করে তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের নতুন সরকার আমাদের সঙ্গে সীমান্তে একটা দাঙ্গা লাগাতে চায়। আমরা কোনো দাঙ্গা লাগাতে দেব না।পশ্চিমবঙ্গের নতুন সরকারের উসকানিতে বাংলাদেশের বর্তমান সরকারকে সতর্ক থাকারও আহ্বান জানান এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত