মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
The Dhaka News Bangla

আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিকল্পনায় বদলে যাবে কৃষিখাত: চান্দিনায় আলোচনা সভা

আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিকল্পনায় বদলে যাবে কৃষিখাত: চান্দিনায় আলোচনা সভা
কৃষির আধুনিকায়ন ও প্রযুক্তি বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখছেন চান্দিনার সংসদ আতিকুল আলম

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেছেন, দেশের কৃষিকে স্বনির্ভরতার মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভঙ্গুর বাংলাদেশকে একটি শক্তিশালী ও স্বনির্ভর রাষ্ট্রে রূপান্তর করতে কৃষির কোনো বিকল্প নেই। সঠিক নেতৃত্ব ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে কৃষি খাতকে আরও সুসংহত করা সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন। শনিবার বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার বরকরইট উদয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ‘গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস’ (গ্যাপ) প্রোটোকল অনুসরণ করে উৎপাদিত বরবটি ফসলের প্রচার ও প্রসার বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আতিকুল আলম শাওন দেশের কৃষি খাতের সমৃদ্ধি অর্জনে আধুনিক ও বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বেগুন ও ঢেঁড়স চাষে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং সঠিক পরামর্শ মেনে কীটনাশক প্রয়োগের পরামর্শ দেন। কৃষিতে আধুনিক প্রযুক্তির সফলতার উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, আগে যেখানে ১০ গণ্ডা জমিতে ২৫ থেকে ৩০ মণ ধান উৎপাদিত হতো, বর্তমানে আধুনিক পদ্ধতি ব্যবহারের ফলে মাত্র ৫ গণ্ডা জমিতেই প্রায় ৪০ মণ ধান উৎপাদন করা সম্ভব হচ্ছে। এই সাফল্যের মাধ্যমে প্রমাণিত হয় যে, বৈজ্ঞানিক পদ্ধতির সঠিক প্রয়োগ কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম।

সংসদ সদস্য স্থানীয় কৃষকদের উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে চাষাবাদ করার আহ্বান জানান, যা তাদের আর্থিকভাবে লাভবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি গ্রামবাংলার হারানো সেই সোনালী দিনগুলো—যখন গোলাভরা ধান ও পুকুরভরা মাছ ছিল—তা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন। সর্বশেষে তিনি বলেন, বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতি এবং কৃষকদের আন্তরিক প্রচেষ্টার সমন্বয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ফসলের সমৃদ্ধি ছড়িয়ে পড়বে এবং তা জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

ঢাকা ফার্মগেট বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক এবং ঢাকা এপিসিইউ-বিএআরসি পার্টনার এজেন্সি প্রোগ্রাম ডাইরেক্টর ড. মো. আশরাফুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিএআরসি’র কৃষি পরিচালক ড. যাকীয়াহ রহমান মনি। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলম এবং গ্যাপ পদ্ধতি অনুসরণের অভিজ্ঞতা তুলে ধরেন বরবটি চাষি মহিন আহম্মেদ। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬


আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিকল্পনায় বদলে যাবে কৃষিখাত: চান্দিনায় আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেছেন, দেশের কৃষিকে স্বনির্ভরতার মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভঙ্গুর বাংলাদেশকে একটি শক্তিশালী ও স্বনির্ভর রাষ্ট্রে রূপান্তর করতে কৃষির কোনো বিকল্প নেই। সঠিক নেতৃত্ব ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে কৃষি খাতকে আরও সুসংহত করা সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন। শনিবার বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার বরকরইট উদয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ‘গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস’ (গ্যাপ) প্রোটোকল অনুসরণ করে উৎপাদিত বরবটি ফসলের প্রচার ও প্রসার বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে আতিকুল আলম শাওন দেশের কৃষি খাতের সমৃদ্ধি অর্জনে আধুনিক ও বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বেগুন ও ঢেঁড়স চাষে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং সঠিক পরামর্শ মেনে কীটনাশক প্রয়োগের পরামর্শ দেন। কৃষিতে আধুনিক প্রযুক্তির সফলতার উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, আগে যেখানে ১০ গণ্ডা জমিতে ২৫ থেকে ৩০ মণ ধান উৎপাদিত হতো, বর্তমানে আধুনিক পদ্ধতি ব্যবহারের ফলে মাত্র ৫ গণ্ডা জমিতেই প্রায় ৪০ মণ ধান উৎপাদন করা সম্ভব হচ্ছে। এই সাফল্যের মাধ্যমে প্রমাণিত হয় যে, বৈজ্ঞানিক পদ্ধতির সঠিক প্রয়োগ কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম।সংসদ সদস্য স্থানীয় কৃষকদের উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে চাষাবাদ করার আহ্বান জানান, যা তাদের আর্থিকভাবে লাভবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি গ্রামবাংলার হারানো সেই সোনালী দিনগুলো—যখন গোলাভরা ধান ও পুকুরভরা মাছ ছিল—তা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন। সর্বশেষে তিনি বলেন, বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতি এবং কৃষকদের আন্তরিক প্রচেষ্টার সমন্বয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ফসলের সমৃদ্ধি ছড়িয়ে পড়বে এবং তা জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।ঢাকা ফার্মগেট বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক এবং ঢাকা এপিসিইউ-বিএআরসি পার্টনার এজেন্সি প্রোগ্রাম ডাইরেক্টর ড. মো. আশরাফুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিএআরসি’র কৃষি পরিচালক ড. যাকীয়াহ রহমান মনি। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলম এবং গ্যাপ পদ্ধতি অনুসরণের অভিজ্ঞতা তুলে ধরেন বরবটি চাষি মহিন আহম্মেদ। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত