কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর আলিম মাদ্রাসার শিক্ষক মো. মিজানুর রহমান এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান হয়। তিনি ১৯৮৬ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ ৩৯ বছর মাদ্রাসাটিতে শিক্ষকতা করেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন এর সভাপতিত্বে ওই বিদায় অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে ওই শিক্ষককের ফুল সজ্জিত প্রাইভেটকারে তাঁর বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় শিক্ষার্থীরা।
একই দিন মাদ্রাসার দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দোয়ার উদ্দেশ্যে মিলাদ মাহফিল ও মুনাজাত হয়। মুনাজাত পরিচালনা করেন- চট্টগ্রাম ওয়াজেদিয়া দরবার শরীফ এর পীর মাও. জাহেদ হোসেন খাঁন। স্বাগত বক্তৃতা করেন- মাদ্রাসার অধ্যক্ষ মাও. আলী নেওয়াজ ওয়াজেদী। বিদায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মঞ্জুরুল আলম মঞ্জু, সহকারী অধ্যাপক মো. মাসুমুর রহমান, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, খলারপাড় ওয়াজেদীয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. আবদুল লতিফ, শ্রীরামপুর আলিম মাদ্রাসার শিক্ষক মাও. ওয়ালীউল্লাহ প্রমুখ। মানপত্র পাঠ করেন- লক্ষ্মীপুর আলিম মাদ্রাসার শিক্ষক নূর মোহাম্মদ সোহাগ। এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে