বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

জামায়াতের স্বাবলম্বী প্রকল্পে সহায়তা পেল দুই অসচ্ছল পরিবার

জামায়াতের স্বাবলম্বী প্রকল্পে সহায়তা পেল দুই অসচ্ছল পরিবার
টিন ও দোকান উদ্বোধন করছেন জামায়াতে ইসলামির নেতৃবৃন্দ

চাঁদপুরের হাইমচর উপজেলায় অসচ্ছল ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর  উপজেলা। তাদের উদ্যোগে এক দরিদ্র পরিবারকে এক বান টিন প্রদান করা হয়েছে এবং আরেক অসচ্ছল ব্যক্তিকে জীবিকা নির্বাহের জন্য একটি দোকান ও প্রয়োজনীয় সরঞ্জামসহ উদ্বোধন করে দেওয়া হয়েছে।

আজ ১৮ই মার্চ বেলা ৩ঃ০০ টায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি জসিম উদ্দিন বাহার, ৩ নং দক্ষিণ ইউনিয়নের আমির মাওলানা হাফিজ উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল মানুষদের পাশে দাঁড়ানো একটি সামাজিক দায়িত্ব। একটি ঘরের জন্য টিন প্রদান যেমন একটি পরিবারের মাথা গোঁজার নিরাপদ আশ্রয় নিশ্চিত করে, তেমনি একটি দোকান প্রদান একজন মানুষের জন্য স্থায়ী আয়ের পথ তৈরি করে দেয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জসিম উদ্দিন বাহার তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীক দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষদের জন্য স্বাবলম্বী প্রকল্প বাস্তবায়ন করে আসছেন। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, প্রকৃত অসচ্ছল ব্যক্তিদের খুঁজে বের করতে বিভিন্নভাবে যাচাই-বাছাই করা হয় এবং তাদেরকেই এই সহায়তার আওতায় আনা হয়, যাতে তারা সমাজে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারেন

তিনি আরও বলেন, শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, বরং মানুষের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। একটি ছোট দোকান একজন ব্যক্তির জীবনে বড় পরিবর্তন আনতে পারে এবং ধীরে ধীরে তাকে স্বাবলম্বী করে তুলতে সক্ষম।

এ সময় উপকারভোগী পরিবারগুলো তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘদিনের কষ্ট ও অনিশ্চয়তার পর তারা এখন স্বপ্ন দেখতে শুরু করেছেন একটি স্থায়ী ও সম্মানজনক জীবনের।

স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেছেন। পাশাপাশি সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তি ও সংগঠনকেও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

বিষয় : বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জামায়াতে ইসলামী

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬


জামায়াতের স্বাবলম্বী প্রকল্পে সহায়তা পেল দুই অসচ্ছল পরিবার

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image
চাঁদপুরের হাইমচর উপজেলায় অসচ্ছল ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর  উপজেলা। তাদের উদ্যোগে এক দরিদ্র পরিবারকে এক বান টিন প্রদান করা হয়েছে এবং আরেক অসচ্ছল ব্যক্তিকে জীবিকা নির্বাহের জন্য একটি দোকান ও প্রয়োজনীয় সরঞ্জামসহ উদ্বোধন করে দেওয়া হয়েছে।আজ ১৮ই মার্চ বেলা ৩ঃ০০ টায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি জসিম উদ্দিন বাহার, ৩ নং দক্ষিণ ইউনিয়নের আমির মাওলানা হাফিজ উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল মানুষদের পাশে দাঁড়ানো একটি সামাজিক দায়িত্ব। একটি ঘরের জন্য টিন প্রদান যেমন একটি পরিবারের মাথা গোঁজার নিরাপদ আশ্রয় নিশ্চিত করে, তেমনি একটি দোকান প্রদান একজন মানুষের জন্য স্থায়ী আয়ের পথ তৈরি করে দেয়।উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জসিম উদ্দিন বাহার তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীক দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষদের জন্য স্বাবলম্বী প্রকল্প বাস্তবায়ন করে আসছেন। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, প্রকৃত অসচ্ছল ব্যক্তিদের খুঁজে বের করতে বিভিন্নভাবে যাচাই-বাছাই করা হয় এবং তাদেরকেই এই সহায়তার আওতায় আনা হয়, যাতে তারা সমাজে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারেন।তিনি আরও বলেন, শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, বরং মানুষের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। একটি ছোট দোকান একজন ব্যক্তির জীবনে বড় পরিবর্তন আনতে পারে এবং ধীরে ধীরে তাকে স্বাবলম্বী করে তুলতে সক্ষম।এ সময় উপকারভোগী পরিবারগুলো তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘদিনের কষ্ট ও অনিশ্চয়তার পর তারা এখন স্বপ্ন দেখতে শুরু করেছেন একটি স্থায়ী ও সম্মানজনক জীবনের।স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেছেন। পাশাপাশি সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তি ও সংগঠনকেও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত