শোক জানিয়ে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৫
ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে ২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বৃহস্পতিবার (১২ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা পাঠিয়েছেন প্রধান উদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় তিনি উল্লেখ করেন, আহমেদাবাদে ২৪২ জন যাত্রী নিয়ে চলা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের দুর্ঘটনার খবর শুনে আমি অত্যন্ত দুঃখিত।এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। এই কঠিন সময়ে, আমাদের চিন্তা এবং প্রার্থনা নিহতদের এবং তাদের পরিবারের সঙ্গে রয়েছে।আমরা ভারত সরকার এবং জনগণের প্রতি সমর্থন জানাই এবং যেকোনোভাবে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। অনুগ্রহ করে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন।
সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে