সোমবার, ০২ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুর সরকারি কলেজে নবাগত ৩ প্রভাষককে ফুলেল শুভেচ্ছায় বরণ

চাঁদপুর সরকারি কলেজে নবাগত ৩ প্রভাষককে ফুলেল শুভেচ্ছায় বরণ
নবাগত ৩ প্রভাষককে ফুলেল শুভেচ্ছায় বরণ নেয় চাঁদপুর সরকারি কলেজ প্রিন্সিপাল ও বিভাগীয় প্রধানগণ।

চাঁদপুর সরকারি কলেজে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার থেকে যোগদান করা নবাগত তিন প্রভাষককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় কলেজে যোগদান করেন নবাগত শিক্ষকরা। তাঁরা হলেন-গণিত বিভাগের প্রভাষক নুর আফজাল তালুকদার, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মেহের আলী এবং বাংলা বিভাগের প্রভাষক মারুফা আক্তার।

এ উপলক্ষে কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আব্দুল মান্নান নবাগত শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁদের স্বাগত জানান।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান মিয়া, শিক্ষক পরিষদের সম্পাদক ও আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো. খালেদ ইকবাল, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, সহযোগী অধ্যাপক মো. তাজুল ইসলাম মিয়াজী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান ও শরীফ মাহমুদ চিশতী, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহজালাল।

নবাগত তিন শিক্ষকের যোগদানের মধ্য দিয়ে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষা কার্যক্রমে নতুন শিক্ষক যুক্ত হলেন।

বিষয় : শিক্ষক

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


চাঁদপুর সরকারি কলেজে নবাগত ৩ প্রভাষককে ফুলেল শুভেচ্ছায় বরণ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুর সরকারি কলেজে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার থেকে যোগদান করা নবাগত তিন প্রভাষককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় কলেজে যোগদান করেন নবাগত শিক্ষকরা। তাঁরা হলেন-গণিত বিভাগের প্রভাষক নুর আফজাল তালুকদার, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মেহের আলী এবং বাংলা বিভাগের প্রভাষক মারুফা আক্তার।এ উপলক্ষে কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আব্দুল মান্নান নবাগত শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁদের স্বাগত জানান।কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান মিয়া, শিক্ষক পরিষদের সম্পাদক ও আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো. খালেদ ইকবাল, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, সহযোগী অধ্যাপক মো. তাজুল ইসলাম মিয়াজী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান ও শরীফ মাহমুদ চিশতী, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহজালাল।নবাগত তিন শিক্ষকের যোগদানের মধ্য দিয়ে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষা কার্যক্রমে নতুন শিক্ষক যুক্ত হলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত