সোমবার, ১৭ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার

আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার

পবিত্র আশুরার তারিখ নির্ধারণ এবং ১৪৪৮ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল মঙ্গলবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ কমপ্লেক্সে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। দেশের বিভিন্ন স্থানে মহররম মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে কমিটি পবিত্র আশুরার তারিখ নির্ধারণ করবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও মহররম মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে। এ জন্য নির্ধারিত টেলিফোন নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কেও বিষয়টি অবহিত করা যাবে।

চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় মহররম মাসের সূচনা ও পবিত্র আশুরার তারিখ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বিষয় : পবিত্র আশুরা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ১৭ আগস্ট ২০২৬


আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image
পবিত্র আশুরার তারিখ নির্ধারণ এবং ১৪৪৮ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল মঙ্গলবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ কমপ্লেক্সে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। দেশের বিভিন্ন স্থানে মহররম মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে কমিটি পবিত্র আশুরার তারিখ নির্ধারণ করবে।ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও মহররম মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে। এ জন্য নির্ধারিত টেলিফোন নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কেও বিষয়টি অবহিত করা যাবে।চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় মহররম মাসের সূচনা ও পবিত্র আশুরার তারিখ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত