মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস, জরিমানার মুখে বলাকা

প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস, জরিমানার মুখে বলাকা
ছবি: সংগৃহীত

রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া পিংক বাস সার্ভিসের প্রথম দিনেই ঘটেছে দুর্ঘটনা। মঙ্গলবার (১৮ আগস্ট) সড়কে চলাচলের সময় পিংক বাসটিকে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস। এ ঘটনায় বলাকা বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।

জানা গেছে, পিংক বাসটি সড়কে চলাচল শুরু করার কিছুক্ষণের মধ্যেই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে। এতে পিংক বাসটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।

ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ট্রাফিক পুলিশ। পরে বলাকা বাসটির বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়।

নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্ভরযোগ্য যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। এই উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য হলো, বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬


প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস, জরিমানার মুখে বলাকা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image
রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া পিংক বাস সার্ভিসের প্রথম দিনেই ঘটেছে দুর্ঘটনা। মঙ্গলবার (১৮ আগস্ট) সড়কে চলাচলের সময় পিংক বাসটিকে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস। এ ঘটনায় বলাকা বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।জানা গেছে, পিংক বাসটি সড়কে চলাচল শুরু করার কিছুক্ষণের মধ্যেই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে। এতে পিংক বাসটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ট্রাফিক পুলিশ। পরে বলাকা বাসটির বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়।নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্ভরযোগ্য যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। এই উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য হলো, বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত