বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

দশকপূর্তির আনন্দ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো আত্রাই বার্তা’র ১০ বছর পূর্তি

দশকপূর্তির আনন্দ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো আত্রাই বার্তা’র ১০ বছর পূর্তি

সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সামনে রেখে পথচলার ১০ বছর পূর্ণ করেছে দিনাজপুরের জনপ্রিয় অনলাইন সংবাদপোর্টাল ‘আত্রাই বার্তা’। ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, কেক কাটা, মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুরের রামসাগর রেস্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই বার্তা’র সম্পাদক মো. মোজাফফর হোসেন। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন (রেজি. নং-রাজ: ২৯৩৬)-এর সভাপতি মো. মোফাচ্ছিলুল মাজেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিক, আলহাজ মো. ফারুক চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সৈয়দ আলী।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোফাচ্ছিলুল মাজেদ বলেন, সাংবাদিকতার মূল শক্তি হলো সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থ। অনলাইন গণমাধ্যমকে তথ্য পরিবেশনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ‘আত্রাই বার্তা’র উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।

বিশেষ অতিথি আতিউর রহমান আতিক বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে অনলাইন গণমাধ্যম দ্রুত মানুষের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে দ্রুততার পাশাপাশি সংবাদের সত্যতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করা জরুরি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে পারে।

আত্রাই বার্তা’র বার্তা সম্পাদক মো. নেছারুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক সিকেন্দার আলী কাবুল। পরে অতিথিদের উপস্থিতিতে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আলোচনা সভা শেষে মধ্যাহ্নভোজ এবং দেশ, জাতি ও ‘আত্রাই বার্তা’র উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ভোরের পাতা’র দিনাজপুর জেলা প্রতিনিধি খাজানুর হায়দার লিমন, যুগান্তরের ফুলবাড়ী প্রতিনিধি ইমাম রেজাসহ উপস্থিত সাংবাদিকরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজনেস বাংলাদেশ’র দিনাজপুর জেলা প্রতিনিধি ওয়াহেদুর রহমান, দি ডেইলি মর্নিং গ্লোরি’র জেলা প্রতিনিধি আবু কাওসার, খবর একদিনের স্টাফ রিপোর্টার সুমন চন্দ্র রায়, এমকে টেলিভিশনের স্টাফ রিপোর্টার কোয়াসিম সিদ্দিকী জনি, বিজয় টেলিভিশনের ক্যামেরাপার্সন মেহেদী হাসান, বেলাল হোসেন, রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিমল চন্দ্র দাস (পিসি দাস) ও একুশে সংবাদ-এর স্টাফ রিপোর্টার মো. মাসুদ রানা।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬


দশকপূর্তির আনন্দ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো আত্রাই বার্তা’র ১০ বছর পূর্তি

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image
সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সামনে রেখে পথচলার ১০ বছর পূর্ণ করেছে দিনাজপুরের জনপ্রিয় অনলাইন সংবাদপোর্টাল ‘আত্রাই বার্তা’। ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, কেক কাটা, মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দিনাজপুরের রামসাগর রেস্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই বার্তা’র সম্পাদক মো. মোজাফফর হোসেন। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন (রেজি. নং-রাজ: ২৯৩৬)-এর সভাপতি মো. মোফাচ্ছিলুল মাজেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিক, আলহাজ মো. ফারুক চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সৈয়দ আলী।প্রধান অতিথির বক্তব্যে মো. মোফাচ্ছিলুল মাজেদ বলেন, সাংবাদিকতার মূল শক্তি হলো সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থ। অনলাইন গণমাধ্যমকে তথ্য পরিবেশনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ‘আত্রাই বার্তা’র উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।বিশেষ অতিথি আতিউর রহমান আতিক বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে অনলাইন গণমাধ্যম দ্রুত মানুষের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে দ্রুততার পাশাপাশি সংবাদের সত্যতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করা জরুরি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে পারে।আত্রাই বার্তা’র বার্তা সম্পাদক মো. নেছারুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক সিকেন্দার আলী কাবুল। পরে অতিথিদের উপস্থিতিতে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আলোচনা সভা শেষে মধ্যাহ্নভোজ এবং দেশ, জাতি ও ‘আত্রাই বার্তা’র উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন ভোরের পাতা’র দিনাজপুর জেলা প্রতিনিধি খাজানুর হায়দার লিমন, যুগান্তরের ফুলবাড়ী প্রতিনিধি ইমাম রেজাসহ উপস্থিত সাংবাদিকরা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজনেস বাংলাদেশ’র দিনাজপুর জেলা প্রতিনিধি ওয়াহেদুর রহমান, দি ডেইলি মর্নিং গ্লোরি’র জেলা প্রতিনিধি আবু কাওসার, খবর একদিনের স্টাফ রিপোর্টার সুমন চন্দ্র রায়, এমকে টেলিভিশনের স্টাফ রিপোর্টার কোয়াসিম সিদ্দিকী জনি, বিজয় টেলিভিশনের ক্যামেরাপার্সন মেহেদী হাসান, বেলাল হোসেন, রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিমল চন্দ্র দাস (পিসি দাস) ও একুশে সংবাদ-এর স্টাফ রিপোর্টার মো. মাসুদ রানা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত