দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরন্তর চেষ্টাকে কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে দেশবাসীকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে এখনও ষড়যন্ত্র-চক্রান্ত করে যাচ্ছে একটি গোষ্ঠী।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারের পাশাপাশি কাজ করবে বিএনপি। তার ভাষায়, কোনো অপশক্তি এই জাতির ঐক্য ভাঙতে পারবে না।
তিনি আরও বলেন, চক্রান্ত ও উসকানি এড়িয়ে নির্ভয়ে রথযাত্রা পালিত হবে এবং সরকারের ভাবমূর্তি কেউ যেন নষ্ট করতে না পারে, সেজন্য সতর্ক অবস্থানে থাকবে বিএনপি।
স্কুল ফিডিং কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি মানহীন খাবার সরবরাহ করে যারা অপরাধ করছেন, তাদের শাস্তির আওতায় আনার আহ্বানও জানান তিনি।
বিষয় : বিএনপি

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে