মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

সিলেটে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন ডিসি

 সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। বর্তমানে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারভুক্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব গোলাম মোর্শেদ। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট দপ্তরসহ অন্যান্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সিলেটে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image
 সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। বর্তমানে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারভুক্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব গোলাম মোর্শেদ। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভাগীয় কমিশনার এবং সংশ্লিষ্ট দপ্তরসহ অন্যান্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত