কুমিল্লার দেবীদ্বার উপজেলার “মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের” প্রধান শিক্ষক মো. মুক্তল হোসেন’র অপসারণের দাবিতে ওই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
রবিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় বিদ্যালয়ের সামনে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। পরে একটি বিক্ষোভ মিছিল মুক্তল মাস্টারের অপসারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধন চলাকালে স্থানীয়রা জানান, গত বুধবার (১ জুলাই) রাতে উপজেলার বল্লভপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর ঘরে ওই শিক্ষক প্রবেশ করেন। এ নিয়ে বাড়ির লোকজন মুক্তল মাষ্টার ঘরে প্রবেশের বিষয়ে জানতে চাইলে প্রবাসীর স্ত্রী কলাপসেবল গেইট বন্ধ করে জানান, ঘরে কেউ নেই। পরে গ্রামবাসী বাড়ী ঘেরাও করে ফেললে প্রধান শিক্ষক মুক্তল মাষ্টার রান্না ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাকে আটক হন এবং গনপিটুনি দিয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পৌঁছার পূর্বেই স্থানীয় কয়েকজন তাকে চিকিৎসা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কথা বলে তাকে নিয়ে পালিয়ে যায়।
আন্দোলনকারীরা তাকে (প্রধান শিক্ষককে) ওই প্রবাসীর ঘরে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ তুলে বলেন, বিষয়টি নিয়ে প্রবাসী স্বামী ফেইসবুকে ভিডিও লাইভে জানান, তার স্ত্রী অসুস্থ্য থাকায়, তিনি তার ধর্মভাই মুক্তল মাষ্টারকে তার স্ত্রীর খোঁজ খবর নিতে বাডি পাঠিয়েছেন বলে জানান। ওখানের কিছু লোকজন উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার স্ত্রী এবং মুক্তল মাস্টারকে জড়িয়ে অপপ্রচার চালায়। সেইরকম কিছু হলে প্রবাসীর স্ত্রী এতো নাটক এবং মিথ্যাচার করলেন কেন?
মানব বন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় শাকতলা মসজিদের ইমাম মাওলানা আলী আকবর, মো. জহিরল ইসলাম, মো. মোবারক হোসেন, মো. রিয়াদ হোসেন, মো. সজিব, জামাল প্রমূখ।
মানব বন্ধনে বক্তারা আরো বলেন, গত ২০২৩ সালের ১৫ মার্চ মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তল মাষ্টারের বিরুদ্ধে এক এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে এলাকাবাসী প্রধান শিক্ষক মুক্তল মাষ্টারকে তার অফিস কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে। দিনব্যাপী সার্কেল এএসপি ও ওসির নেতৃত্বে ওই শিক্ষককে অবরুদ্ধ থেকে মুক্ত করতে ব্যার্থ হন। পরে পুলিশ সুপারের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ এনে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
এ সময় কয়েকজন পুলিশসহ অর্ধশতাধিক বিক্ষোভকারী আহত হন।বিক্ষোভকারীরা ২টি মোটর সাইকেল জ্বালিয়ে দেয়। ওইদিন পুলিশের উপর হামলা, পুলিশের গাড়ি ভাংচুর, পুলিশের অস্ত্র খোয়া গেলে ২ শতাধিক গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হয়। পুলিশ অভিযান চালিয়ে ২২ নিরীহ গ্রামবাসী ও বাজারের ব্যাবসায়ীকে আটক করেন। মামলা আতঙ্কে প্রায় দেড়মাস গ্রামে পুরুষশুন্য ছিল। গ্রেফতার হওয়া ২২ জন নিরপরাধী হয়েও দেড়মাস জেল খাটতে হয়েছে। এখনো ওই মামলায় আদালতে হাজিরা দিতে হচ্ছে। এক মাত্র মুক্তল মাস্টারের অনৈতিক কাজের কারনে।
ওই ঘটনার পর ভিক্টিম ছাত্রীর বাবা তাঁর মেয়েকে শ্লীলতা হানীর অভিযোগে মুক্তল মাষ্টরের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার পূর্বক জেল হাজতে প্রেরন করেন। রাজনৈতিক প্রভাবে মুক্তল মাষ্টার স্বীয়পদে বহাল হন। শর্ত ছিল মুক্তল মাস্টারের বিরুদ্ধে নারীকেলেঙ্কারী আর কোন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সে নিয়ম মাফিক চাকরিচ্যুত হবেন। এর আগেও তিতাশ উপজেলার একটি স্কুল এবং দেবীদ্বার বারুর উচ্চ বিদ্যালয়ে একই ঘটনা সৃষ্টির দায়ে তাকে স্কুল থেকে বিতাড়িত করা হয়। সর্বশেষ ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও মুক্তল মাস্টারকে গ্রফতার কিংবা তার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেয়া হয়নি। আমরা মুক্তল মাস্টারের অপসারণই নয়, প্রশাসনের নিকট তার কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০ জুন) রাত ৯ টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বল্লভপুর গ্রামের মোল্লা বাড়ির জাকির মেম্বারের বাড়িতে।
ইউপি সদস্য মো. জাকির হোসেন মোল্লা, শিউলি আক্তারসহ স্থানীয়রা জানান, উপজেলার ঊজানীজোড়া গ্রামের খন্দকার বাড়ির এক প্রবাসীর স্ত্রী (৩০) তার এক পুত্র ও এক কণ্যা সন্তান নিয়ে পার্শ্ববর্তী গ্রামের মোল্লা বাড়ির জলিল মোল্লার ঘরে মাসিক ১৫ টাকায় ভাড়ায় বসবাস করে আসছিলেন। ওই বাড়িতে থেকে প্রাবাসীর স্ত্রী উজানীজোড়া আদর্শ কিন্ডীর গার্ডেন স্কুলে শিক্ষাকতা করতেন।
এরই মধ্যে উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুক্তল হোসেন(৫০) ওই নারীর ঘরে প্রায়ই রাতে আসা যাওয়া করতেন। স্থানীয়রা বিষয়টি পর্যবেক্ষণ করে পাহারা বসান। মঙ্গলবার রাতে ওই প্রধান শিক্ষক ঘরে ঢুকলে বাড়ির নারীরা এসে খোঁজ নেন। প্রবাসীর স্ত্রী ঘরের গেইট বন্ধ করে ঘরে কেউ নেই বলে জানান। পরে গ্রামবাসী ঘরটি ঘিরে রাখলে মুক্তল মাস্টার পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দ্র হাতে আটক হন।
অভিযুক্ত মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুক্তল হোসেন মাস্টার উপজেলার বনকোট গ্রামের আব্দুল করিম এর ছেলে।
এ ব্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ওই ঘটনায় এ পর্যন্ত কোন পক্ষই মামলা বা অভিযোগ করেননি।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ওই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. মুক্তল হোসেন মাস্টারকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ৩ কার্য দিবসের মধ্যে মধ্যে সন্তুষদনক জবাব দিতে না পারলে তদন্ত স্বাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানান, বিষয়টি শোনার পরই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ওই শিক্ষককে সকোস করার নির্দেশ দিয়েছি। স্কেলের জবাব পেলেই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বিষয় : দেবীদ্বার

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে