বুধবার, ০১ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

মাদক কারবারির জার্সি পরিবর্তন করে ব্রাজিলের রঙে প্রকাশ করায় এসআই শোকজ

মাদক কারবারির জার্সি পরিবর্তন করে ব্রাজিলের রঙে প্রকাশ করায় এসআই শোকজ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে গ্রেফতারকৃত মাদক কারবারির জার্সি পরিবর্তন করে ব্রাজিলের রঙে প্রকাশ করার ঘটনায়।

মঙ্গলবার (৩০ জুন) বিএমপি কমিশনারের নির্দেশে এই শোকজ নোটিশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কমিশনার মো. আশিক সাঈদ।

এর আগে সোমবার (২৯ জুন) বিকেলে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি থেকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় রাসেল হাওলাদার নামে এক মাদক কারবারিকে। ওই সময় তার গায়ে ছিল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের জার্সি। কাউনিয়া থানা পুলিশ তাকে আটকের পর জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়।

পরে মিডিয়া উইং থেকে সেই ছবিতে এআই প্রযুক্তি প্রয়োগ করে আর্জেন্টিনার জার্সির রং পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরিয়ে গণমাধ্যমে পাঠানো হয়। এই ভুয়ো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্রাজিল সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ এবং সাধারণ নেটিজেনদের কঠোর সমালোচনার সৃষ্টি হয়।

প্রতিক্রিয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দ্রুত ছবি প্রতিস্থাপন করে সঠিক তথ্যসহ আসল ছবি পুনরায় মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ই-মেইলে প্রকাশ করা হয়।

এসআই তানজিল আহমেদ বিষয়টিকে ‘দুষ্টুমির ছলে’ সম্পাদিত বলে দাবি করেছেন এবং দায়িত্বশীল পদ থেকে এ ধরনের অপেশাদার আচরণের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন।

বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ জানান, শোকজের জবাব পাওয়ার পর তা পর্যালোচনা করে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ০১ জুলাই ২০২৬


মাদক কারবারির জার্সি পরিবর্তন করে ব্রাজিলের রঙে প্রকাশ করায় এসআই শোকজ

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image
মঙ্গলবার (৩০ জুন) বিএমপি কমিশনারের নির্দেশে এই শোকজ নোটিশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কমিশনার মো. আশিক সাঈদ।পরে মিডিয়া উইং থেকে সেই ছবিতে এআই প্রযুক্তি প্রয়োগ করে আর্জেন্টিনার জার্সির রং পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরিয়ে গণমাধ্যমে পাঠানো হয়। এই ভুয়ো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্রাজিল সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ এবং সাধারণ নেটিজেনদের কঠোর সমালোচনার সৃষ্টি হয়।এসআই তানজিল আহমেদ বিষয়টিকে ‘দুষ্টুমির ছলে’ সম্পাদিত বলে দাবি করেছেন এবং দায়িত্বশীল পদ থেকে এ ধরনের অপেশাদার আচরণের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত