কুমিল্লার দেবীদ্বারে চার সহস্রাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই বীজ, সার কার্যক্রমের উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
৪ হাজার ৩০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে পেঁয়াজ বীজ (এন ৫৩ জাত), মরিচ বীজ (হাইব্রিড) রোপা আমন ধান বীজ (উফশী), গ্রীঁষ্মকালীন শাকসবজির বীজ (উফশী ও হাইব্রিড ), পেঁজের এয়ার ফ্লো মেশিন, গাছের চারা ও কলম, লেবুর চারা এবং ১০ মেট্রিক টন রাসায়নিক ও জৈব সার।
এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে এলাকার কৃষকেরা উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন, যা স্থানীয় কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রনোদনা বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক অশোক বিক্রম চাকমা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনইতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহীন আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় কৃষকদের প্রণোদনার সার, বীজ ও চারা বিতরণের সময় আধুনিক ও লাভজনক কৃষি প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দেওয়ার পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক অশোক বিক্রম চাকমা কৃষকদের উদ্দেশ্যে বলেন, আজকে বিনামূল্যে বিতরণকৃত এ বীজ, সার, চারা সঠিক ভাবে রোপন ও সেবা কার্যক্রম পরিচালনা করতে হবে। আমাদের খাদ্য ঘাটতি পুরনে কৃষকদের ভূমিকা অনস্বীকার্য। কৃষি উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন ও লাভ নিশ্চিত করতে কৃষকদের আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব পদ্ধতি ও উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহারের পরামর্শ দেন তিনি।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে