র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ২৫ শে জুন ২০২৬ খ্রিঃ বিকাল ১৬.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন কালচিকা গ্রামস্থ ধৃত আসামি মাজদার আলী এর বসতবাড়িতে অপারেশন পরিচালনা করে ১৮ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ মাজদার আলী (৪৪), পিতা- আঃ মালেক ভান্ডারী, মাতা-মোসাঃ মরিয়ম বিবি, সাং- কালচিকা (বালানগর), থানা- চন্দ্রিমা, জেলা- রাজশাহী মহানগর'কে গ্রেফতার করে। ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে বিক্রয়ের উদ্দেশ্যে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংরক্ষন পূর্বক বিক্রয়ের কথা স্বীকার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মামলা প্রকৃয়াধীন।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে