বুধবার, ১৭ জুন ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরে পূবালী ব্যাংকের আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিমিয় সভা

চাঁদপুরে পূবালী ব্যাংকের আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিমিয় সভা
চাঁদপুরে ক্যাশলেস লেনদেন বিষয়ে ৩দিন ব্যাপী সেবা কার্যক্রমের উদ্বোধন।

‘স্মার্ট লেনদেন, স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে চাঁদপুরে পূবালী ব্যাংক পিএলসির আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টার দিকে ব্যাংকের চাঁদপুর নতুন বাজার শাখার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। শহরের মীর শপিং কমপ্লেক্সের কাচ্চি ডাইনিংয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের কুমিল্লা অঞ্চল প্রধান (আরএম) মাইনুল ইসলাম।

তিনি বক্তব্যে বলেন, তথ্য ও প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের চাইতে পিছিয়ে। তারপরেও সরকার চেষ্টা করছে গ্রাহকদের সেবা বৃদ্ধি ও ব্যাংকগুলোকে এগিয়ে নিতে। বিশেষ করে স্মার্ট লেনদেন নিয়ে এখন কাজ চলছে। পূবালী ব্যাংক এই কাজটি অগ্রভাগে শুরু করেছে। ক্যাশলেস লেনদেন গ্রাহকদের জন্য অনেক সুবিধা নিয়ে আসছে। পর্যায়ক্রমে এটি সবগুলো ব্যাংকে চালু হবে। 

তিনি বলেন, ক্যাশলেস ব্যাংকিং একজন গ্রাহকের সময় ও নিরাপত্তা নিশ্চিত করবে। ঘরে বসেই লেনদেন করতে পারবে। সরকার প্রতিবছর কাগজের টাকা ছাপাতে ২০ হাজার কোটি টাকা ব্যয় করে। ক্যাশলেস পদ্ধতি চালু হলে এই টাকা সরকারের অন্যান্য উন্নয়মূলক কাজে ব্যয় করতে পারবে।

পুবালী ব্যাংক পিএলসি নতুন বাজার শাখা প্রধান রাসেল আহাম্মদের সভাপতিত্ব এবং ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার কামরুল ইসলাম পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর প্রধান শাখার এজিএম বিউটি দাস।

আরো বক্তব্য দেন মীর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং ব্যাংকের গ্রাহক তৈয়ব তাহের সরকার। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ব্যাংকের ক্যাশ ইনচার্জ সাইফুল ইসলাম। 

সভায় বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন অর্থ লেনদেনকে আরও নিরাপদ, স্বচ্ছ ও দ্রুত করে। এতে মোবাইল ব্যাংকিং, ডেবিট-ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও বাংলা কিউআরের মাধ্যমে সহজেই ডিজিটাল পেমেন্ট করা সম্ভব। ডিজিটাল লেনদেন খুচরা টাকার ঝামেলা ও নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমানোর পাশাপাশি জাল নোট ও কালো টাকার বিস্তার রোধেও সহায়ক। এরপূর্বে ব্যাংকের নতুন বাজার শাখা থেকে একটি র‍্যালী বের হয়ে জেএম সেনগুপ্ত রোড হয়ে মীর শপিং কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। সবশেষে জোড়পুকুর পাড়ে ক্যাশলেস লেনদেন সম্পর্কিত তিনদিনব্যাপী ক্যাম্পেইন কার্যক্রম ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য কর্মকর্তারা। এসব অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, ব্যবাসয়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।

বিষয় : চাঁদপুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১৭ জুন ২০২৬


চাঁদপুরে পূবালী ব্যাংকের আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিমিয় সভা

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image
‘স্মার্ট লেনদেন, স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে চাঁদপুরে পূবালী ব্যাংক পিএলসির আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টার দিকে ব্যাংকের চাঁদপুর নতুন বাজার শাখার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। শহরের মীর শপিং কমপ্লেক্সের কাচ্চি ডাইনিংয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের কুমিল্লা অঞ্চল প্রধান (আরএম) মাইনুল ইসলাম।তিনি বক্তব্যে বলেন, তথ্য ও প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের চাইতে পিছিয়ে। তারপরেও সরকার চেষ্টা করছে গ্রাহকদের সেবা বৃদ্ধি ও ব্যাংকগুলোকে এগিয়ে নিতে। বিশেষ করে স্মার্ট লেনদেন নিয়ে এখন কাজ চলছে। পূবালী ব্যাংক এই কাজটি অগ্রভাগে শুরু করেছে। ক্যাশলেস লেনদেন গ্রাহকদের জন্য অনেক সুবিধা নিয়ে আসছে। পর্যায়ক্রমে এটি সবগুলো ব্যাংকে চালু হবে। তিনি বলেন, ক্যাশলেস ব্যাংকিং একজন গ্রাহকের সময় ও নিরাপত্তা নিশ্চিত করবে। ঘরে বসেই লেনদেন করতে পারবে। সরকার প্রতিবছর কাগজের টাকা ছাপাতে ২০ হাজার কোটি টাকা ব্যয় করে। ক্যাশলেস পদ্ধতি চালু হলে এই টাকা সরকারের অন্যান্য উন্নয়মূলক কাজে ব্যয় করতে পারবে।পুবালী ব্যাংক পিএলসি নতুন বাজার শাখা প্রধান রাসেল আহাম্মদের সভাপতিত্ব এবং ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার কামরুল ইসলাম পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর প্রধান শাখার এজিএম বিউটি দাস।আরো বক্তব্য দেন মীর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং ব্যাংকের গ্রাহক তৈয়ব তাহের সরকার। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ব্যাংকের ক্যাশ ইনচার্জ সাইফুল ইসলাম। সভায় বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন অর্থ লেনদেনকে আরও নিরাপদ, স্বচ্ছ ও দ্রুত করে। এতে মোবাইল ব্যাংকিং, ডেবিট-ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও বাংলা কিউআরের মাধ্যমে সহজেই ডিজিটাল পেমেন্ট করা সম্ভব। ডিজিটাল লেনদেন খুচরা টাকার ঝামেলা ও নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমানোর পাশাপাশি জাল নোট ও কালো টাকার বিস্তার রোধেও সহায়ক। এরপূর্বে ব্যাংকের নতুন বাজার শাখা থেকে একটি র‍্যালী বের হয়ে জেএম সেনগুপ্ত রোড হয়ে মীর শপিং কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। সবশেষে জোড়পুকুর পাড়ে ক্যাশলেস লেনদেন সম্পর্কিত তিনদিনব্যাপী ক্যাম্পেইন কার্যক্রম ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য কর্মকর্তারা। এসব অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, ব্যবাসয়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত