মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
The Dhaka News Bangla

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু: বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু: বিমানমন্ত্রী
২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু: বিমানমন্ত্রী । ছবি: সংগ্রহীত

২৭ জুলাইয়ের মধ্যে ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০ জুন থেকে এই রুটের টিকিট বিক্রি শুরু হবে।

আজ সোমবার (১৫ জুন, ২০২৬) সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম  বলেন, দায়িত্ব নেয়ার পর বিমানের ব্যবস্থাপনা ও প্রবাসীদের সুবিধা বাড়াতে কাজ চলছে।

মন্ত্রী আফরোজা খানম আরও জানান, ২০২৫ সালের ১ জুলাই ফ্লাইটটি স্থগিত হয়। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালুর নির্দেশ দেয়। জাপান কর্তৃপক্ষ প্রস্তুতির জন্য কিছু সময় চেয়েছে।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘জাপান সিভিল এভিয়েশন ব্যুরোর সেফটি অডিট চালাতে ৪৫ দিন সময় লাগবে। সেই কারণে ২৭ জুলাই ফ্লাইট চালু হবে।’ তিনি আরও জানান, আপাতত সপ্তাহে একটি ফ্লাইট চলবে। পরে ফ্লিট বাড়ানো সাপেক্ষে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, জাপানে অনেক বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী রয়েছেন। ফ্লাইট চালুতে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি আরও জানান, ১৬ ডিসেম্বরের মধ্যে ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করতে কাজ চলছে এবং জাপানের সঙ্গে জুলাইয়ের মধ্যে চুক্তি করার চেষ্টা চলছে।


/টিডিএন

বিষয় : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আফরোজা খানম

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু: বিমানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image
২৭ জুলাইয়ের মধ্যে ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০ জুন থেকে এই রুটের টিকিট বিক্রি শুরু হবে।আজ সোমবার (১৫ জুন, ২০২৬) সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম  বলেন, দায়িত্ব নেয়ার পর বিমানের ব্যবস্থাপনা ও প্রবাসীদের সুবিধা বাড়াতে কাজ চলছে।মন্ত্রী আফরোজা খানম আরও জানান, ২০২৫ সালের ১ জুলাই ফ্লাইটটি স্থগিত হয়। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালুর নির্দেশ দেয়। জাপান কর্তৃপক্ষ প্রস্তুতির জন্য কিছু সময় চেয়েছে।প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘জাপান সিভিল এভিয়েশন ব্যুরোর সেফটি অডিট চালাতে ৪৫ দিন সময় লাগবে। সেই কারণে ২৭ জুলাই ফ্লাইট চালু হবে।’ তিনি আরও জানান, আপাতত সপ্তাহে একটি ফ্লাইট চলবে। পরে ফ্লিট বাড়ানো সাপেক্ষে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।প্রতিমন্ত্রী বলেন, জাপানে অনেক বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী রয়েছেন। ফ্লাইট চালুতে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি আরও জানান, ১৬ ডিসেম্বরের মধ্যে ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করতে কাজ চলছে এবং জাপানের সঙ্গে জুলাইয়ের মধ্যে চুক্তি করার চেষ্টা চলছে।/টিডিএন

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত