রোববার, ২৪ মে ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরে দেড় শতাধিক মেধাবি শিক্ষার্থীকে সংর্বধনা ও বৃত্তি প্রদান

চাঁদপুরে দেড় শতাধিক মেধাবি শিক্ষার্থীকে সংর্বধনা ও বৃত্তি প্রদান
বৃত্তি প্রাপ্তদের মাঝে সনদ ও নগদ অর্থ তুলে দিচ্ছেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক ২০২৫ শিক্ষাবর্ষে চাঁদপুর শহরের আল-আমিন মডেল মাদ্রাসার ১৫৬ মেধাবি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে শহরের নিউ ট্রাক রোড মাদ্রাসা ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, এটা ভুলে গেলে চলবে না। শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। মেধাবী শিক্ষার্থীরাই দেশের নেতৃত্ব দিবে। চাঁদপুরে বিশ্ববিদ্যালয়ের কাজ সম্পন্ন হলে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে। আর ইপিজেড স্থাপন হলে কর্মসংস্থানও নিজ জেলায় হবে।

তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের এই সংবর্ধনা তাদের মধ্যে উৎসাহ তৈরী হবে। সরকারি বিধি বিধান মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হবে।

শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদক, ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিটি পাড়া-মহল্লায় কমিটি করা হবে। এই কমিটিকে প্রতিদিন এক ঘন্টা করে সময় দিবেন এবং আলোচনা করবেন। তাহলে প্রতিটি এলাকায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধগুলো কমে আসবে। সন্তানদের প্রতি আরো যত্নবান হবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুম। প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা মো. নরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, আইনজীবী শেখ আবুল খায়ের মো. সালেহ, হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস শুক্কুর মোস্তান।

সবশেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তির অর্থ তুলেদেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। এ সময় প্রধান অতিথি তাঁর ব্যাক্তিগত পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী উপহার দেন।

মনোরম পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

বিষয় : মেধাবী শিক্ষার্থী

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ২৪ মে ২০২৬


চাঁদপুরে দেড় শতাধিক মেধাবি শিক্ষার্থীকে সংর্বধনা ও বৃত্তি প্রদান

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক ২০২৫ শিক্ষাবর্ষে চাঁদপুর শহরের আল-আমিন মডেল মাদ্রাসার ১৫৬ মেধাবি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।শনিবার (২৩ মে) সকালে শহরের নিউ ট্রাক রোড মাদ্রাসা ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।তিনি বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, এটা ভুলে গেলে চলবে না। শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। মেধাবী শিক্ষার্থীরাই দেশের নেতৃত্ব দিবে। চাঁদপুরে বিশ্ববিদ্যালয়ের কাজ সম্পন্ন হলে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে। আর ইপিজেড স্থাপন হলে কর্মসংস্থানও নিজ জেলায় হবে।তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের এই সংবর্ধনা তাদের মধ্যে উৎসাহ তৈরী হবে। সরকারি বিধি বিধান মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হবে।শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদক, ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিটি পাড়া-মহল্লায় কমিটি করা হবে। এই কমিটিকে প্রতিদিন এক ঘন্টা করে সময় দিবেন এবং আলোচনা করবেন। তাহলে প্রতিটি এলাকায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধগুলো কমে আসবে। সন্তানদের প্রতি আরো যত্নবান হবেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুম। প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা মো. নরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, আইনজীবী শেখ আবুল খায়ের মো. সালেহ, হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস শুক্কুর মোস্তান।সবশেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তির অর্থ তুলেদেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। এ সময় প্রধান অতিথি তাঁর ব্যাক্তিগত পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী উপহার দেন।মনোরম পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত