চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি মসজিদ সংলগ্ন মাঠে স্থানীয় যুব ও কিশোরদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আনন্দঘন পরিবেশে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে শরিফ উদ্দিন আহমেদ পলাশ বলেন, “যাঁরা বিভিন্ন ফুটবল এবং ক্রিকেটে পারদর্শী, তাঁদের অন্তর্ভুক্ত করে একটি ক্রীড়া সংগঠন দাঁড় করাবেন। এক্ষেত্রে যদি আমার সহযোগিতা লাগে, আমি আপনাদের সহযোগিতা করতে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “আপনারা অবগত আছেন চাঁদপুর মাটি ও মানুষের নেতা, চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাই নিজে একজন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক। তিনি সর্বদাই খেলাধুলাকে উৎসাহিত করেন এবং তরুণ ও শিশু-কিশোরদের অনুপ্রেরণা জোগান। পাশাপাশি ক্রীড়া অঙ্গনের পৃষ্ঠপোষকতায় তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান। আমি আমার নেতার পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি—আপনারা উপযুক্ত জায়গা নির্ধারণ করুন, খেলার মাঠের উপযোগী পরিবেশ তৈরির জন্য আমরা সরকারিভাবে জায়গা বরাদ্দের ব্যবস্থা ও সার্বিক সহযোগিতা করব। বিষয়টি আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়কেও অবহিত করব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু দেওয়ান, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক শফিক খান, বিএনপি নেতা স্বপন, জেলা ছাত্রদল নেতা সোহাগ বেপারী, যুবদল নেতা অফিল মিজি, ফারুক ঢালি, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর ও মোবারকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনাল ম্যাচে 'শরিফ একাদশ' ও 'খান বাড়ি একাদশ' মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। শেষ পর্যন্ত ট্রাইবেকারে ৩-১ ব্যবধানে খান বাড়ি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শরিফ একাদশ। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ।
খেলায় বিপুল পরিমাণ দর্শক উপস্থিত ছিল।
বিষয় : খেলাধুলা

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে