যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলায় সন্দেহভাজনসহ ৫ জন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে, ২ ০ ২ ৬ ) দুপুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, দুপুরে দুই কিশোর হঠাৎ মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এসময় মসজিদে থাকা নিরপত্তাকর্মী হামলাকারীদের থামানোর চেষ্টা করেন। সেসময় বন্দুকধারীদের গুলিতে নিরপত্তাকর্মীসহ ৩ জন মুসল্লী নিহত হয়েছেন।
এছাড়াও পুলিশ জানায়, ইসলামিক সেন্টারের কাছাকাছি একটি গাড়ি থেকে দুই কিশোর সন্দেহভাজনের মরদেহও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে বিবেচনা করছে এবং জানান, সন্দেহভাজনদের একজন তার বাবা-মায়ের বাড়ি থেকে তিনটি অস্ত্র নিয়ে এসেছিল।
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানায়, "একটি অস্ত্রের উপর ঘৃণমূলক মন্তব্য লেখা ছিল, এছাড়াও ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। যেখানে বর্ণবাদী সংক্রান্ত লেখা পাওয়া গেছে" বলে জানান তিনি।

বুধবার, ২০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে