দফায় দফায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অপমান, অপদস্ত, সম্মানহানী ও সংবাদ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে কুমিল্লার চান্দিনায় মানববন্ধন করেছে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) ও ম্যানেজার ফোরাম চান্দিনা। সোমবার (১১ মে) চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত দালাল বিরোধী অভিযানে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদেরকে আটক করা ও বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদেরকে নিয়ে অপমানজনক মন্তব্য করার তীব্র প্রতিবাদ জানান।
এতে বক্তৃতা করেন ফারিয়া’র চান্দিনা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ম্যানেজার ফোরামের চান্দিনা উপজেলা উপদেষ্টা আব্দুর রব, সভাপতি মো: শাহাদাত হোসেন।
এসময় চান্দিনা ফারিয়ার সভাপতি আব্দুল মান্নান সুমন, সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ হোসাইন, সহ সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন সহ চান্দিনায় কর্মরত বিভিন্ন কোম্পানীর ম্যানেজার ও প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে