রোববার, ১০ মে ২০২৬
The Dhaka News Bangla

দেবীদ্বারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেবীদ্বারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেবীদ্বারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জান্নাত আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৯ মে) সকালে উপজেলার রাজামেহার ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

গতকাল শুক্রবার রাত আনুমানিক ২ টায় কুমিল্লার দেবীদ্বার রাজামেহার ইউনিয় গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে

মৃত জান্নাত আক্তার উপজেলার রাজামেহার গ্রামের নবীনেওয়াজ এর তৃতীয় মেয়ে ও গোবিন্দপুরে দুবাই প্রবাসী আবুল খায়েরের স্ত্রী বলে জানা গেছে। ওই দম্পতির আবরাহাম নামে ৪ বছরের পুত্র সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাত আক্তার ৬ বছর আগে দেবীদ্বার উপজেলা গোবিন্দপুর এলাকায় মৃত শহিদুল ইসলামের চতুর্থ ছেলে প্রবাসী আবুল খায়ের নামে এক যুবকের সাথে বিয়ে হয়। বিবাহের কয়েক বছর পর থেকে পারিবারিক কলহ সৃষ্টি হওয়ায়, শুক্রবার রাতে পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে স্বামীর সাথে মোবাইলে কথা কাটাকাটির পর জান্নাত আক্তার নিজ রুমের দরজা লাগিয়ে দেয়। সকালে দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় দরজা ভেঙে জান্নাতকে ঘরের সিলিংয়ের সাথে ঝুলন্ত দেখতে পায়। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দেবীদ্বার থানা এসআই ভবতোষ কান্তি দে এর নেতৃত্বে ঝুলান্ত লাশ উদ্ধার করে নিয়ে আসে।

নিহত গৃহবধূ পিতার অভিযোগ' আমার মেয়ে সুখে সংসার ভালো যাচ্ছে তবে এর শাশুড়ী, ননদ,ননদের জামাই সকলে মিলে মানুষিক ও শারিরীক নির্যাতন করে আসছে দীর্ঘ দিন, এর জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।আমি আমার মেয়ের হত্যার বিচার চাই প্রশাসনের কাছে।

এ ব্যাপারে দেবীদ্বার থানার (তদন্ত ওসি) মোঃ ঈমান হাসান জানান, পারিবারিক কলহের জের থেকেই গৃহবধূ আত্মহত্যা করেছে। তবে স্থানীয়দের ভাষ্যানুযায়ী পারিবারিক ক্ষোভে অতিষ্ঠ হয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

বিষয় : দেবীদ্বার গৃহবধূ

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ১০ মে ২০২৬


দেবীদ্বারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জান্নাত আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাজামেহার ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাত আনুমানিক ২ টায় কুমিল্লার দেবীদ্বার রাজামেহার ইউনিয় গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেমৃত জান্নাত আক্তার উপজেলার রাজামেহার গ্রামের নবীনেওয়াজ এর তৃতীয় মেয়ে ও গোবিন্দপুরে দুবাই প্রবাসী আবুল খায়েরের স্ত্রী বলে জানা গেছে। ওই দম্পতির আবরাহাম নামে ৪ বছরের পুত্র সন্তান রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাত আক্তার ৬ বছর আগে দেবীদ্বার উপজেলা গোবিন্দপুর এলাকায় মৃত শহিদুল ইসলামের চতুর্থ ছেলে প্রবাসী আবুল খায়ের নামে এক যুবকের সাথে বিয়ে হয়। বিবাহের কয়েক বছর পর থেকে পারিবারিক কলহ সৃষ্টি হওয়ায়, শুক্রবার রাতে পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে স্বামীর সাথে মোবাইলে কথা কাটাকাটির পর জান্নাত আক্তার নিজ রুমের দরজা লাগিয়ে দেয়। সকালে দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় দরজা ভেঙে জান্নাতকে ঘরের সিলিংয়ের সাথে ঝুলন্ত দেখতে পায়। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দেবীদ্বার থানা এসআই ভবতোষ কান্তি দে এর নেতৃত্বে ঝুলান্ত লাশ উদ্ধার করে নিয়ে আসে।নিহত গৃহবধূ পিতার অভিযোগ' আমার মেয়ে সুখে সংসার ভালো যাচ্ছে তবে এর শাশুড়ী, ননদ,ননদের জামাই সকলে মিলে মানুষিক ও শারিরীক নির্যাতন করে আসছে দীর্ঘ দিন, এর জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।আমি আমার মেয়ের হত্যার বিচার চাই প্রশাসনের কাছে।এ ব্যাপারে দেবীদ্বার থানার (তদন্ত ওসি) মোঃ ঈমান হাসান জানান, পারিবারিক কলহের জের থেকেই গৃহবধূ আত্মহত্যা করেছে। তবে স্থানীয়দের ভাষ্যানুযায়ী পারিবারিক ক্ষোভে অতিষ্ঠ হয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত