শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

হাইমচরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

হাইমচরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন
প্যারেডে অংশগ্রহণকৃত শিক্ষার্থী এবং পতাকা উত্তোলন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাইমচর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও শিক্ষক বৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শারীরিক কসরত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর।

পরে উপজেলা অডিটোরিয়াম ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিরা।

এ সময় কিছু মুক্তিযোদ্ধা একাত্তরের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন পাশাপাশি মুক্তিযোদ্ধা সন্তানরাও বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, 

২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে দীর্ঘ ৯ মাস যুদ্ধ হয়। এই যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের  বীরাঙ্গনাদের  যে অবদান,আমরা প্রায় সময় এই যুদ্ধে বীরাঙ্গনা মায়ের ইতিহাস ভুলে যাই।মুক্তিযুদ্ধে বীর শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা মায়েদের কথা, টর্চার সেলে নির্যাতিত শহিদ পূর্বপুরুষের কথা, আমি এই সভার মাধ্যমে তাদের শ্রদ্ধা জানাচ্ছি  এবং তিনি আরো বলেন,স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সব মিলিয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হাইমচর উপজেলায় দিনব্যাপী আয়োজন ছিল বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ।

বিষয় : চাঁদপুর চাঁদপুর ৩

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬


হাইমচরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাইমচর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও শিক্ষক বৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শারীরিক কসরত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর।পরে উপজেলা অডিটোরিয়াম ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিরা।এ সময় কিছু মুক্তিযোদ্ধা একাত্তরের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন পাশাপাশি মুক্তিযোদ্ধা সন্তানরাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে দীর্ঘ ৯ মাস যুদ্ধ হয়। এই যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের  বীরাঙ্গনাদের  যে অবদান,আমরা প্রায় সময় এই যুদ্ধে বীরাঙ্গনা মায়ের ইতিহাস ভুলে যাই।মুক্তিযুদ্ধে বীর শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা মায়েদের কথা, টর্চার সেলে নির্যাতিত শহিদ পূর্বপুরুষের কথা, আমি এই সভার মাধ্যমে তাদের শ্রদ্ধা জানাচ্ছি  এবং তিনি আরো বলেন,স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সব মিলিয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হাইমচর উপজেলায় দিনব্যাপী আয়োজন ছিল বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত