বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

শনিবার চাঁদপুর-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা

শনিবার চাঁদপুর-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা
সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১দলীয় জোট প্রার্থী মো. শাহজাহান মিয়ার দাঁড়িপাল্লা প্রতিকের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে। 

এতে প্রধান অতিথির বক্তব্য দিবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথির বক্তব্য দিবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দিবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদ্য নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম, কুমিল্লা অঞ্চলের নির্বাচনি টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা জামায়াতের আমির ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. বিল্লাল হোসাইন মিয়াজী, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান মিয়া, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম।

সভাপতিত্ব করবেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান। এছাড়া নির্বাচনী জন সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

জনসভার সঞ্চালনার দায়িত্বে থাকবেন চাঁদপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী।

জনসভায় ১১ দলীয় জোট, জেলা জামায়াত, ছাত্রশিবিরের সকল নেতাকর্মী নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

জনসভায় মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিষয় : জাতীয় সংসদ নির্বাচন

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬


শনিবার চাঁদপুর-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১দলীয় জোট প্রার্থী মো. শাহজাহান মিয়ার দাঁড়িপাল্লা প্রতিকের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দিবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথির বক্তব্য দিবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দিবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদ্য নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম, কুমিল্লা অঞ্চলের নির্বাচনি টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা জামায়াতের আমির ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. বিল্লাল হোসাইন মিয়াজী, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান মিয়া, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম।সভাপতিত্ব করবেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান। এছাড়া নির্বাচনী জন সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।জনসভার সঞ্চালনার দায়িত্বে থাকবেন চাঁদপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী।জনসভায় ১১ দলীয় জোট, জেলা জামায়াত, ছাত্রশিবিরের সকল নেতাকর্মী নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান।জনসভায় মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত