বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ছারছীনা দরবারের পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি জানান, ‘দোয়া নিতে’ পীরের দরবারে গিয়েছিলেন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে রাজধানীর বনানীর ছারছীনা দরবারের পীর শাহ আবু নসর নেছার উদ্দিন আহমদ হোসাইনের সাথে সাক্ষাৎ করেন তিনি।
এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জিয়াউর রহমান বেশ কয়েকবার ছারছীনার পীর সাহেবের সঙ্গে দেখা করেছিলেন। তিনিও হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া নিতেই এসেছিলেন।
এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা।
বিষয় : বিএনপি সালাউদ্দিন আহমদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৫

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে