শনিবার, ২৭ জুন ২০২৬
The Dhaka News Bangla

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৭০০

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭০৮ জনে।শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন। এছাড়া, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৬১৫ জন।গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং ঢাকা ও খুলনা বিভাগে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে।এ সময়ে সারা দেশে ৭৪৪ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৪৫ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৬৬ জন। এর মধ্যে ১১ হাজার ৫৯৪ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং শিশুদের সময়মতো হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৭০০