শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

আব্দুল মতিনের নেতৃত্বে নোয়াখালীতে শতাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপির শোডাউন ও বিক্ষোভ সমাবেশ

আব্দুল মতিনের নেতৃত্বে নোয়াখালীতে শতাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপির শোডাউন ও বিক্ষোভ সমাবেশ

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালী শহরে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

‎বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর ছাত্রদল সভাপতি আব্দুল মতিনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎‎কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা নোয়াখালী শহরের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন।

‎মহড়া চলাকালে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এ সময় ‘আপা, আফা করিস না, তোদের আপা আসবে না’, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান’ এবং ‘আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

‎মোটরসাইকেল মহড়া শেষে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। এতে বক্তব্য দেন কর্মসূচির নেতৃত্বে থাকা বিএনপি নেতা আব্দুল মতিন।

‎‎বক্তব্যে আব্দুল মতিন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরে আসবেন না। বিভিন্ন পর্যায়ে মার্কেট, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে অবস্থান করেও আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

‎তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তা মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড ঘটলে পুরো নোয়াখালীতে আওয়ামী লীগকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

‎‎আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে আব্দুল মতিন বলেন, অতীতে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনা ঘটেছে। সম্প্রতি বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

‎‎এ ছাড়া গোপালগঞ্জে বিএনপির অনেক নেতার বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগও করেন তিনি।

‎‎আব্দুল মতিন আরও বলেন, ‘আওয়ামী লীগ মানেই সন্ত্রাস, আওয়ামী লীগ মানেই নৈরাজ্য।’ আগামী পাঁচ বছর তারেক রহমানের নেতৃত্বে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবেন বলেও জানান তিনি।

‎‎পরিশেষে আব্দুল মতিনের বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


আব্দুল মতিনের নেতৃত্বে নোয়াখালীতে শতাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপির শোডাউন ও বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image
আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালী শহরে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ‎বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর ছাত্রদল সভাপতি আব্দুল মতিনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‎‎কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা নোয়াখালী শহরের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। ‎মহড়া চলাকালে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এ সময় ‘আপা, আফা করিস না, তোদের আপা আসবে না’, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান’ এবং ‘আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। ‎মোটরসাইকেল মহড়া শেষে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। এতে বক্তব্য দেন কর্মসূচির নেতৃত্বে থাকা বিএনপি নেতা আব্দুল মতিন। ‎‎বক্তব্যে আব্দুল মতিন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরে আসবেন না। বিভিন্ন পর্যায়ে মার্কেট, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে অবস্থান করেও আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি। ‎তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তা মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড ঘটলে পুরো নোয়াখালীতে আওয়ামী লীগকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ‎‎আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে আব্দুল মতিন বলেন, অতীতে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনা ঘটেছে। সম্প্রতি বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। ‎‎এ ছাড়া গোপালগঞ্জে বিএনপির অনেক নেতার বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগও করেন তিনি। ‎‎আব্দুল মতিন আরও বলেন, ‘আওয়ামী লীগ মানেই সন্ত্রাস, আওয়ামী লীগ মানেই নৈরাজ্য।’ আগামী পাঁচ বছর তারেক রহমানের নেতৃত্বে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবেন বলেও জানান তিনি। ‎‎পরিশেষে আব্দুল মতিনের বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত