বুধবার, ১২ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে হত্যা

সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে হত্যা

সিলেট মহানগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসায় স্বামী, স্ত্রী ও তাদের গৃহপরিচারিকাকে হত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার, ১২ আগস্ট সকালে এই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও আতঙ্ক।

নিহতরা হলেন রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী (৭২) এবং বাসায় কর্মরত গৃহপরিচারিকা (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম। তিনি জানান, মিতালি ১১১ নম্বর বাসায় তিনজনকেই হত্যা করা হয়েছে।

জানা গেছে, নিহত আব্দুস সত্তার মিয়া এলাকার প্রবীণ মুরুব্বি হিসেবে পরিচিত ছিলেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতা হিসেবেও তার পরিচিতি ছিল। দীর্ঘদিন ধরে তিনি স্ত্রীকে নিয়ে ওই বাসায় বসবাস করছিলেন, সঙ্গে ছিলেন গৃহপরিচারিকাও।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির। তিনি তার টিম নিয়ে বাসাটি পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেন।

এখন পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কারণ বা সন্দেহভাজন কাউকে চিহ্নিত করা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে বলে জানা গেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১২ আগস্ট ২০২৬


সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে হত্যা

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image
সিলেট মহানগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসায় স্বামী, স্ত্রী ও তাদের গৃহপরিচারিকাকে হত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার, ১২ আগস্ট সকালে এই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও আতঙ্ক।নিহতরা হলেন রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী (৭২) এবং বাসায় কর্মরত গৃহপরিচারিকা (২৫)।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম। তিনি জানান, মিতালি ১১১ নম্বর বাসায় তিনজনকেই হত্যা করা হয়েছে।জানা গেছে, নিহত আব্দুস সত্তার মিয়া এলাকার প্রবীণ মুরুব্বি হিসেবে পরিচিত ছিলেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতা হিসেবেও তার পরিচিতি ছিল। দীর্ঘদিন ধরে তিনি স্ত্রীকে নিয়ে ওই বাসায় বসবাস করছিলেন, সঙ্গে ছিলেন গৃহপরিচারিকাও।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির। তিনি তার টিম নিয়ে বাসাটি পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেন।এখন পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কারণ বা সন্দেহভাজন কাউকে চিহ্নিত করা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে বলে জানা গেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত