শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

হাজীগঞ্জে বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে শিশু শ্লীলতাহানির অভিযোগ

হাজীগঞ্জে বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে শিশু শ্লীলতাহানির অভিযোগ
হাজীগঞ্জে বাড়ির কেয়ারটেকার সেলিম আটক

চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেলিম মজুমদার (৫৫) নামে এক কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ৬ আগস্ট) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান।

এর আগে বুধবার দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে। আটক সেলিম উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত তরিক উল্লার ছেলে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। 

শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে , পৌর এলাকার এক প্রবাসী ব্যক্তির নির্মাণাধীন ৬ তলা ভবনে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন সেলিম মজুমদার। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে শিশুটি তাকে 'দাদা' বলে ডাকত। অভিযুক্ত ব্যক্তি প্রায়ই শিশুটিকে চকলেট ও খাবারের প্রলোভন দেখাতেন।

ঘটনার দিন শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের নিচতলার সিঁড়ির কক্ষ থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় বের হতে দেখেন তার মা। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি সেলিম মজুমদারের অপরাধের বিষয়টি মাকে জানায়। পরে ঘরে এনে পরীক্ষা করে শিশুটির শরীরে নির্যাতনের আলামত দেখতে পান স্বজনেরা।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত সেলিম মজুমদারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিষয় : ধর্ষণ

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬


হাজীগঞ্জে বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে শিশু শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image
চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেলিম মজুমদার (৫৫) নামে এক কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার ( ৬ আগস্ট) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান।এর আগে বুধবার দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে। আটক সেলিম উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত তরিক উল্লার ছেলে।এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে , পৌর এলাকার এক প্রবাসী ব্যক্তির নির্মাণাধীন ৬ তলা ভবনে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন সেলিম মজুমদার। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে শিশুটি তাকে 'দাদা' বলে ডাকত। অভিযুক্ত ব্যক্তি প্রায়ই শিশুটিকে চকলেট ও খাবারের প্রলোভন দেখাতেন।ঘটনার দিন শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের নিচতলার সিঁড়ির কক্ষ থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় বের হতে দেখেন তার মা। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি সেলিম মজুমদারের অপরাধের বিষয়টি মাকে জানায়। পরে ঘরে এনে পরীক্ষা করে শিশুটির শরীরে নির্যাতনের আলামত দেখতে পান স্বজনেরা।পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত সেলিম মজুমদারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত