শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

গলায় রশি বেঁধে টেনে নেওয়া হয়, করা হয় বস্তা বন্দী নিরাপত্তা চেয়ে কৃষকের সংবাদ সম্মেলন

গলায় রশি বেঁধে টেনে নেওয়া হয়, করা হয় বস্তা বন্দী নিরাপত্তা চেয়ে কৃষকের সংবাদ সম্মেলন
গলায় রশি বেঁধে টেনে নেওয়া হয়, করা হয় বস্তা বন্দী নিরাপত্তা চেয়ে কৃষকের সংবাদ সম্মেলন

গভীর রাত। পরিবারের সবাই ঘুমে মগ্ন। হঠাৎ ঘরের টিনে ধারালো অস্ত্রের আঘাতের বিকট শব্দে ঘুম ভেঙে যায় সবার। দরজা খুলতেই ২০ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল ঘরে ঢুকে পড়ে। মুহূর্তেই ঘরের পুরুষ সদস্যদের কুপিয়ে আহত করা হয়। নারীদের একটি কক্ষে আটকে রাখা হয়। এরপর আহত পুরুষদের গলায় রশি বেঁধে প্রায় এক কিলোমিটার দূরে টেনে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বস্তায় ঢুকিয়ে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলা সদরের মুক্তিযোদ্ধা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আহত কৃষক মো. এরশাদ।

তিনি উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে।

লিখিত বক্তব্যে এরশাদ বলেন, তাদের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গ্রাম পুলিশ মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় থানায় মামলা করার পর থেকেই পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, তাদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য আজহার উদ্দিন জোরপূর্বক দখল করে রেখেছেন। সম্প্রতি তারা নিজ জমিতে ঘর নির্মাণ করে বসবাস শুরু করলে ক্ষিপ্ত হয়ে আজহার উদ্দিন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই হামলা চালান।

এরশাদের দাবি, হামলাকারীরা শুধু শারীরিক নির্যাতনই করেনি; গভীর রাতে টমটম গাড়ি এনে ঘরের আসবাবপত্র ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরিবারের শিশুদের কান্না ও চিৎকারে আশপাশের লোকজন জেগে উঠলেও হামলাকারীদের ভয়ে কেউ এগিয়ে আসেননি।

তিনি আরও বলেন, এর আগেও ২০২৩ সালে আমার ওপর হামলার ঘটনা ঘটেছিল। কিন্তু সেই ঘটনারও কোনো সুষ্ঠু বিচার হয়নি। ফলে তারা বারবার হামলার সাহস পাচ্ছে। 

সংবাদ সম্মেলনে কৃষক এরশাদ ও তার পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার, বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বিষয় : নোয়াখালী হামলা সংবাদ সম্মেলন হাতিয়া

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬


গলায় রশি বেঁধে টেনে নেওয়া হয়, করা হয় বস্তা বন্দী নিরাপত্তা চেয়ে কৃষকের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image
গভীর রাত। পরিবারের সবাই ঘুমে মগ্ন। হঠাৎ ঘরের টিনে ধারালো অস্ত্রের আঘাতের বিকট শব্দে ঘুম ভেঙে যায় সবার। দরজা খুলতেই ২০ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল ঘরে ঢুকে পড়ে। মুহূর্তেই ঘরের পুরুষ সদস্যদের কুপিয়ে আহত করা হয়। নারীদের একটি কক্ষে আটকে রাখা হয়। এরপর আহত পুরুষদের গলায় রশি বেঁধে প্রায় এক কিলোমিটার দূরে টেনে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বস্তায় ঢুকিয়ে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক।বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলা সদরের মুক্তিযোদ্ধা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আহত কৃষক মো. এরশাদ।তিনি উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে।লিখিত বক্তব্যে এরশাদ বলেন, তাদের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গ্রাম পুলিশ মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় থানায় মামলা করার পর থেকেই পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন তিনি।তিনি আরও অভিযোগ করেন, তাদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য আজহার উদ্দিন জোরপূর্বক দখল করে রেখেছেন। সম্প্রতি তারা নিজ জমিতে ঘর নির্মাণ করে বসবাস শুরু করলে ক্ষিপ্ত হয়ে আজহার উদ্দিন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই হামলা চালান।এরশাদের দাবি, হামলাকারীরা শুধু শারীরিক নির্যাতনই করেনি; গভীর রাতে টমটম গাড়ি এনে ঘরের আসবাবপত্র ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরিবারের শিশুদের কান্না ও চিৎকারে আশপাশের লোকজন জেগে উঠলেও হামলাকারীদের ভয়ে কেউ এগিয়ে আসেননি।তিনি আরও বলেন, এর আগেও ২০২৩ সালে আমার ওপর হামলার ঘটনা ঘটেছিল। কিন্তু সেই ঘটনারও কোনো সুষ্ঠু বিচার হয়নি। ফলে তারা বারবার হামলার সাহস পাচ্ছে। সংবাদ সম্মেলনে কৃষক এরশাদ ও তার পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার, বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত