রোববার, ১২ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

এমপির জন্য মাঝনদী থেকে ঘাটে ফিরল ফেরী! হাতিয়ায় তুমুল সমালোচন

এমপির জন্য মাঝনদী থেকে ঘাটে ফিরল ফেরী! হাতিয়ায় তুমুল সমালোচন
নোয়াখালী ৬ (হাতিয়া) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ

হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরী মহানন্দা। এর প্রায় ২৩ মিনিট চলার পর আবার পূর্বের ঘাটে ফিরে আসে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে বহন করার জন্য। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম। 

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী গাড়ি নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ফেরি মহানন্দা। ফেরি ছাড়ার কিছুক্ষণ পর ঢাকা থেকে গাড়িযোগে চেয়ারম্যান ঘাটে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। পরে মেঘনা নদীর মাঝপথ থেকে ফেরীটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। সেখানে এমপি তাঁর নেতাকর্মীদের নিয়ে ফেরিতে ওঠেন। এরপর ফেরীটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, "ফেরির মাস্টার প্রথমে আমাকে জানান, ফেরি ছাড়বে না। পরে আবার জানান, বিকেল সাড়ে ৩টায় ফেরি ছাড়বে। কিন্তু ছাড়ার প্রায় ২৩ মিনিট পর ফেরী আবার ফিরে আসে এমপি হান্নান মাসুদকে নিয়ে যাওয়ার জন্য। হাতিয়ার ফেরি চলাচলের ইতিহাসে এমন ঘটনা আগে দেখিনি।"

নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, " ঘাট থেকে ছেড়ে আসার অনেকক্ষণ পর হঠাৎ দেখি ফেরী ঘুরে যাচ্ছে। পরে ঘাটে ফিরে দেখি এমপি হান্নান মাসুদ ও তাঁর সঙ্গে থাকা লোকজন ফেরীতে উঠছেন।"

তিনি আরো বলেন,'এমন বৈরী আবহাওয়ায় একদিকে আমরা ভয়ের মধ্য দিয়ে নদী পাড়ি দিচ্ছি আর এমপি দেখাল তাঁর ক্ষমতা।'

ফেরীর মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, "চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার আনুমানিক ১০ মিনিট পর এমপির জন্য ফেরি ঘাটে ফিরে আসে।' এমন ভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয় বলেও উল্লেখ করেন তিনি। 

ফেরী মহানন্দার মাস্টার নুরুল আমীন বলেন, "আমি এত কিছু জানি না। ফেরী ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ার আমাকে জানান, ঘাটে এমপি এসেছেন। ফেরী ঘুরিয়ে তাঁকে নিয়ে যেতে হবে। পরে আমরা ঘাটে ফিরে এমপিকে নিয়ে নলচিরা ঘাটে যাই।"

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ভিআইপির জন্য নির্ধারিত গন্তব্যে যাত্রারত ফেরী মাঝপথ থেকে ফিরিয়ে আনা কতটা যৌক্তিক।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

বিষয় : নোয়াখালী এনসিপি হান্নান মাসউদ

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ১২ জুলাই ২০২৬


এমপির জন্য মাঝনদী থেকে ঘাটে ফিরল ফেরী! হাতিয়ায় তুমুল সমালোচন

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image
হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরী মহানন্দা। এর প্রায় ২৩ মিনিট চলার পর আবার পূর্বের ঘাটে ফিরে আসে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে বহন করার জন্য। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম। শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী গাড়ি নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ফেরি মহানন্দা। ফেরি ছাড়ার কিছুক্ষণ পর ঢাকা থেকে গাড়িযোগে চেয়ারম্যান ঘাটে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। পরে মেঘনা নদীর মাঝপথ থেকে ফেরীটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। সেখানে এমপি তাঁর নেতাকর্মীদের নিয়ে ফেরিতে ওঠেন। এরপর ফেরীটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, "ফেরির মাস্টার প্রথমে আমাকে জানান, ফেরি ছাড়বে না। পরে আবার জানান, বিকেল সাড়ে ৩টায় ফেরি ছাড়বে। কিন্তু ছাড়ার প্রায় ২৩ মিনিট পর ফেরী আবার ফিরে আসে এমপি হান্নান মাসুদকে নিয়ে যাওয়ার জন্য। হাতিয়ার ফেরি চলাচলের ইতিহাসে এমন ঘটনা আগে দেখিনি।"নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, " ঘাট থেকে ছেড়ে আসার অনেকক্ষণ পর হঠাৎ দেখি ফেরী ঘুরে যাচ্ছে। পরে ঘাটে ফিরে দেখি এমপি হান্নান মাসুদ ও তাঁর সঙ্গে থাকা লোকজন ফেরীতে উঠছেন।"তিনি আরো বলেন,'এমন বৈরী আবহাওয়ায় একদিকে আমরা ভয়ের মধ্য দিয়ে নদী পাড়ি দিচ্ছি আর এমপি দেখাল তাঁর ক্ষমতা।'ফেরীর মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, "চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার আনুমানিক ১০ মিনিট পর এমপির জন্য ফেরি ঘাটে ফিরে আসে।' এমন ভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয় বলেও উল্লেখ করেন তিনি। ফেরী মহানন্দার মাস্টার নুরুল আমীন বলেন, "আমি এত কিছু জানি না। ফেরী ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ার আমাকে জানান, ঘাটে এমপি এসেছেন। ফেরী ঘুরিয়ে তাঁকে নিয়ে যেতে হবে। পরে আমরা ঘাটে ফিরে এমপিকে নিয়ে নলচিরা ঘাটে যাই।"এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ভিআইপির জন্য নির্ধারিত গন্তব্যে যাত্রারত ফেরী মাঝপথ থেকে ফিরিয়ে আনা কতটা যৌক্তিক।তবে এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত