শনিবার, ২৭ জুন ২০২৬
The Dhaka News Bangla

জাবিপ্রবিতে বহিরাগতদের মাদকসেবন, শিক্ষার্থীদের নিয়ে সাংবাদিক সমিতির অভিযান

জাবিপ্রবিতে বহিরাগতদের মাদকসেবন, শিক্ষার্থীদের নিয়ে সাংবাদিক সমিতির অভিযান
উদ্ধারকৃত মাদকসেবনের বিভিন্ন আলামত | ছবি: টিডিএন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ক্যাম্পাসে সম্প্রতি সন্ধ্যার পর বহিরাগতদের অবাধ প্রবেশ এবং মাদকসেবনের অভিযোগে উদ্বেগ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ক্যাম্পাসের জামতলা এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবনের বিভিন্ন আলামত উদ্ধার করেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সন্ধ্যা নামলেই বহিরাগতদের আনাগোনা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। সন্ধ্যা থেকে গভীর রাত এমনকি ভোর পর্যন্ত বিভিন্ন বহিরাগত ব্যক্তি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নিয়মিত অবস্থান করছেন। এমনকি গভীররাতে অবাধে প্রবেশ করে বিচরণ করছে বিজয়—২৪ হলের অভ্যন্তরেও৷ এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে এবং শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।

শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল ও প্রভোস্ট বডি ক্যাম্পাস পরিদর্শন ও  শিক্ষার্থীদের অভিযোগ শুনতে এলে শিক্ষার্থীরা তাদের কাছে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের খবর টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন বহিরাগত দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনাস্থল পরিদর্শন করে মাদকদ্রব্য সেবনের বিভিন্ন আলামত পাওয়া যায়। পরে এসব বিষয় তাৎক্ষণিকভাবে উপস্থিত প্রক্টরিয়াল ও প্রভোস্ট বডিকে অবহিত করা হয়।

এ বিষয়ে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় একটি উচ্চশিক্ষা ও গবেষণার স্থান। এখানে বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশ এবং মাদকসেবনের মতো ঘটনা শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ—যা সম্প্রতি উদ্বেগজনকভাবে বেড়েছে৷ তাই নিয়মিত টহল, পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গুরুত্বের সাথে কার্যকরভাবে নিশ্চিত করা জরুরি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার এবং বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ২৭ জুন ২০২৬


জাবিপ্রবিতে বহিরাগতদের মাদকসেবন, শিক্ষার্থীদের নিয়ে সাংবাদিক সমিতির অভিযান

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ক্যাম্পাসে সম্প্রতি সন্ধ্যার পর বহিরাগতদের অবাধ প্রবেশ এবং মাদকসেবনের অভিযোগে উদ্বেগ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ক্যাম্পাসের জামতলা এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবনের বিভিন্ন আলামত উদ্ধার করেছে।শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সন্ধ্যা নামলেই বহিরাগতদের আনাগোনা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। সন্ধ্যা থেকে গভীর রাত এমনকি ভোর পর্যন্ত বিভিন্ন বহিরাগত ব্যক্তি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নিয়মিত অবস্থান করছেন। এমনকি গভীররাতে অবাধে প্রবেশ করে বিচরণ করছে বিজয়—২৪ হলের অভ্যন্তরেও৷ এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে এবং শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল ও প্রভোস্ট বডি ক্যাম্পাস পরিদর্শন ও  শিক্ষার্থীদের অভিযোগ শুনতে এলে শিক্ষার্থীরা তাদের কাছে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।পরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের খবর টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন বহিরাগত দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনাস্থল পরিদর্শন করে মাদকদ্রব্য সেবনের বিভিন্ন আলামত পাওয়া যায়। পরে এসব বিষয় তাৎক্ষণিকভাবে উপস্থিত প্রক্টরিয়াল ও প্রভোস্ট বডিকে অবহিত করা হয়।এ বিষয়ে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় একটি উচ্চশিক্ষা ও গবেষণার স্থান। এখানে বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশ এবং মাদকসেবনের মতো ঘটনা শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ—যা সম্প্রতি উদ্বেগজনকভাবে বেড়েছে৷ তাই নিয়মিত টহল, পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গুরুত্বের সাথে কার্যকরভাবে নিশ্চিত করা জরুরি।এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার এবং বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত