বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
The Dhaka News Bangla

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন হাতিয়ার কৃতি সন্তান সাংবাদিক সাইফুল মাসুম

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন হাতিয়ার কৃতি সন্তান সাংবাদিক সাইফুল মাসুম
হাতিয়ার কৃতি সন্তান ও আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম

কৃষি বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন হাতিয়ার কৃতি সন্তান ও আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম

আজ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে অ্যাওয়ার্ড, সনদ ও চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ)।

২০২৫ সালের ২৪ জানুয়ারি আজকের পত্রিকায় প্রকাশিত লিড স্টোরি ‘লুটপাটে গায়েব ভর্তুকির টাকা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য সাইফুল মাসুম সেরা রিপোর্টার পুরস্কার পেয়েছেন। এই প্রতিবেদনে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, কৃষিবিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি প্রদান এবং কৃষি সাংবাদিকতাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড দেওয়ার জন্য প্রথমে কৃষি বিটের সাংবাদিকদের কাছ থেকে ২০২৫ সালে প্রকাশিত বিশেষ প্রতিবেদন আহ্বান করা হয়, পরে অর্ধশতাধিক প্রতিবেদন থেকে বিচারকেরা বাছাই করে প্রতিবেদন নির্বাচন করেন।

বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলরের নির্বাহী চেয়ারম্যান মো. আব্দুছ ছালাম, সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মাসুম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিএআরএফের সাধারণ সম্পাদক কাওসার আজম।

বিষয় : নোয়াখালী

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন হাতিয়ার কৃতি সন্তান সাংবাদিক সাইফুল মাসুম

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image
কৃষি বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন হাতিয়ার কৃতি সন্তান ও আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল মাসুমআজ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে অ্যাওয়ার্ড, সনদ ও চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ)।২০২৫ সালের ২৪ জানুয়ারি আজকের পত্রিকায় প্রকাশিত লিড স্টোরি ‘লুটপাটে গায়েব ভর্তুকির টাকা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য সাইফুল মাসুম সেরা রিপোর্টার পুরস্কার পেয়েছেন। এই প্রতিবেদনে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরা হয়।আয়োজকেরা জানান, কৃষিবিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি প্রদান এবং কৃষি সাংবাদিকতাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড দেওয়ার জন্য প্রথমে কৃষি বিটের সাংবাদিকদের কাছ থেকে ২০২৫ সালে প্রকাশিত বিশেষ প্রতিবেদন আহ্বান করা হয়, পরে অর্ধশতাধিক প্রতিবেদন থেকে বিচারকেরা বাছাই করে প্রতিবেদন নির্বাচন করেন।বিএআরএফের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলরের নির্বাহী চেয়ারম্যান মো. আব্দুছ ছালাম, সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মাসুম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিএআরএফের সাধারণ সম্পাদক কাওসার আজম।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত