পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার দল ত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ, এবং তিনি এক কলস দুধ দিয়ে জালাল হাওলাদারকে গোসল করান।
পরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফ এবং বগা ইয়াকুব শরীফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে