বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুর-৩ দাঁড়িপাল্লার প্রার্থীর সাথে সাবেক শিবির নেতাদের মতবিনিময়

চাঁদপুর-৩ দাঁড়িপাল্লার প্রার্থীর সাথে সাবেক শিবির নেতাদের মতবিনিময়
চাঁদপুর ৩ আসনের প্রার্থী এডভোকেট শাহজাহান মিয়া প্রধান অতিথির বক্তব্য রাখেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত ও দশ দলীয় জোট সমর্থিত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, জুলাই অভ্যুথানের আন্দোলনে জামায়াত-শিবির অন্যতম অংশীদার। ৫ আগস্টের পর অদ্য পর্যন্ত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে আসছে যা দেশ ও বিদেশে প্রশংসনীয়। পাশাপাশি এই সময়ের মধ্যে দেশের জণগণের জানমালের নিরাপত্তায় কাজ করেছে। কোন ধরণের অন্যায়, অবিচার, জুলুম, চাঁদাবাজি, দখলদারীর মত কাজে লীপ্ত হয়নি। যার ফলে ভোটের ফলাফল বদলে যেতে পারে।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড দারুসসালাম ইসলামিক সেন্টারে চাঁদপুরের সাবেক শিবির নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতি সম্প্রতি ঢাবিসহ দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিবিরের ভূমিদস বিজয় লাভ করে। যা এই দেশের বিভিন্ন শ্রেণির মানুষকে শিবিরের প্রতি আকৃষ্ট করেছে। শিবিরের বিষয়ে সাধারণ মানুষের ধারণা স্পষ্ট হয়েছে এবং শিবির শিক্ষার্থীদের জন্য আর্শিবাদ তা আর বুঝতে বাকি নেই।

সাবেক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে শিবিরের প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থা কাজে লাগিয়ে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাতে হবে এবং দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। বিগত ফ্যাসিস্টদের ভূমিকা নিয়ে যদি নির্বাচনে কেউ এগিয়ে আসতে চায়, তাদেরকে সরাসরি প্রতিহত এবং জবাব দিতে।

সভায় সভাপতিত্ব করেন শিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক জেলা সভাপতি জাকারিয়া মহিউদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির টিম প্রধান অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শিবিরের শহর সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক শিবির নেতা সাইফুল ইসলাম সবুজ, আব্দুস সালাম, কামাল, হাবিব গাজী প্রমূখ।

বিষয় : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর ৩

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬


চাঁদপুর-৩ দাঁড়িপাল্লার প্রার্থীর সাথে সাবেক শিবির নেতাদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত ও দশ দলীয় জোট সমর্থিত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, জুলাই অভ্যুথানের আন্দোলনে জামায়াত-শিবির অন্যতম অংশীদার। ৫ আগস্টের পর অদ্য পর্যন্ত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে আসছে যা দেশ ও বিদেশে প্রশংসনীয়। পাশাপাশি এই সময়ের মধ্যে দেশের জণগণের জানমালের নিরাপত্তায় কাজ করেছে। কোন ধরণের অন্যায়, অবিচার, জুলুম, চাঁদাবাজি, দখলদারীর মত কাজে লীপ্ত হয়নি। যার ফলে ভোটের ফলাফল বদলে যেতে পারে।শনিবার (২৪ জানুয়ারি) রাতে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড দারুসসালাম ইসলামিক সেন্টারে চাঁদপুরের সাবেক শিবির নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, অতি সম্প্রতি ঢাবিসহ দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিবিরের ভূমিদস বিজয় লাভ করে। যা এই দেশের বিভিন্ন শ্রেণির মানুষকে শিবিরের প্রতি আকৃষ্ট করেছে। শিবিরের বিষয়ে সাধারণ মানুষের ধারণা স্পষ্ট হয়েছে এবং শিবির শিক্ষার্থীদের জন্য আর্শিবাদ তা আর বুঝতে বাকি নেই।সাবেক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে শিবিরের প্রতি মানুষের যে আস্থা, সেই আস্থা কাজে লাগিয়ে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাতে হবে এবং দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। বিগত ফ্যাসিস্টদের ভূমিকা নিয়ে যদি নির্বাচনে কেউ এগিয়ে আসতে চায়, তাদেরকে সরাসরি প্রতিহত এবং জবাব দিতে।সভায় সভাপতিত্ব করেন শিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক জেলা সভাপতি জাকারিয়া মহিউদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির টিম প্রধান অ্যাডভোকেট মো. শাহজাহান খান।বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শিবিরের শহর সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক শিবির নেতা সাইফুল ইসলাম সবুজ, আব্দুস সালাম, কামাল, হাবিব গাজী প্রমূখ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত